বৃহস্পতিবার, 6 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গুচ্ছে থাকছে না হাবিপ্রবি

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:১১ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির পরিবর্তে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মো জাহাঙ্গীর কবির। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে গেল হাবিপ্রবি।

 

‘বাধ্যতামূলক গুচ্ছে থাকতে’ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠি দেয়ার প্রেক্ষিতে  আজ একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে গুচ্ছে না গিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেন অধিকাংশ শিক্ষক। ফলে ২৮ জানুয়ারি দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ক্যাম্পাসেই পরীক্ষা নিবে বিশ্ববিদ্যালয়টি।

হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির বলেন, আজকের একাডেমিক কাউন্সিলে পূর্বের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ স্বতন্ত্রভাবে এবারের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে, ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হাবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

ডিআইইউতে নবাগত শিক্ষার্থীদের বরণ করলো ব্যবসায় প্রশাসন বিভাগ

মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী

নাগেশ্বরী টেকনিক্যাল ইন্সটিটিউটে ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা, শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা ও অফিস কক্ষে ভাঙচুর

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

শেকৃবিতে সীরাত মাহফিল -২০২৫

ইবিতে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে আইন বিভাগের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

পবিপ্রবিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারের মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত