শুক্রবার, 20 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ - ১১:২৭ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক মো. আব্দুল লতিফ। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বেসিক সায়েন্স বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাঁর পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আবদুল লতিফ-কে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ-কে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে।

উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুবির ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৫৪ জন

পাবিপ্রবির কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

প্রতীকসহ জামায়াতকে বৈধতা দিল নির্বাচন কমিশন

স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার পথচলা শুরু

ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান

চার দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি, উপাচার্যের আশ্বাস

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর