বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

এখনও চলছে শেখ মুজিবের ছবিযুক্ত ছাড়পত্র

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৫ জুন ২০২৫ - ৮:৩৫ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় শেখ মুজিবের ছবিযুক্ত ছাড়পত্র ব্যবহার করা হচ্ছে। সরকার পতনের দশ মাসের বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ছাড়পত্রের মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্র। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্রতিটি ছাড়পত্রে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ছবিযুক্ত ছাড়পত্র। সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবিকারা খুব দ্রুত সময়ের মধ্যে তথ্য লোপাটের চেষ্টা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (বড় বাবু) মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্রের সত্যতা দেখার জন্য নিজেও সাংবাদিকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রুমে পরিদর্শন করেন এবং সত্যতাও পান। এছাড়াও আবাসিক অফিসার আলী মুস্তাফিজ এর টেবিলেও পাওয়া যায় শেখ মুজিবরের ছবিযুক্ত ছাড়পত্র। অথচ বেশ কয়েক মাস আগে নতুন করে অনেকগুলো ছাড়পত্র প্রিন্ট করা হয়েছে। সেগুলো প্রকাশ্যে না এনে ছবি যুক্ত ছাড়পত্র প্রকাশ করা হয়েছে।

পুঠিয়া যুবদল কর্মী শাকিব হোসেন বলেন, জুলাই আন্দোলনের দেড় মাস পরে পুঠিয়া উপজেলা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে তবে আজকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যা দেখলাম তাতে আমি আজ হতভাগ হয়ে গেলাম বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার আলী মুস্তাফিজ রহমান বলেন, আমরা মূলত ছবিগুলো ছিড়ে ফেলেছি। কিন্তু তার রুমে প্রকাশ্যেই মজিদ শতবর্ষ ছাড়পত্রের উপরে তিনি ওষুধের নাম লিখছিলেন এমন সময় সাংবাদিক হাজির হয় তিনি বলেন। এর মধ্যেও কিছু গুলো আছে যা ভুল করে আমাদের কাছে চলে এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রাশেদুল হাসান শাওন জানান, শেখ মুজিবের ছবিসহ যে ছাড়পত্র এক সময় ছিল, এখন থাকার কথা না। আমরা অতি দ্রুত সময়ে সেই ছাড়পত্র অপসারণের ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরেও যদি থেকে থাকে তাহলে আমি এর ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী

যশোরে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৯ আটক

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।

ট্রাকচাপায় হাসনাত-সার্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান

বন্দরে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার ও দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার