সোমবার, 10 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
সোমবার, ১০ মার্চ ২০২৫ - ১০:৩০ অপরাহ্ন

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেদি হাসান সোহাগ বলেন, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদেরকে এই সকল ঘটনার দ্রুত বিচার করতে হবে। আমার বোন আছিয়াসহ যে সকল বোনদের প্রতি নির্যাতন ও নিপীড়ন ও ধর্ষণ করা হয়েছে সেই সকল অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার বলেন, এই বৈষম্যহীন বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয় সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সদা জাগ্রত ছিলো, যতদিন পর্যন্ত এই নারীরা নিরাপদে রাস্তায় চলতে পারবে ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। চলমান যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার দ্রুত বিচার চাই।

সমাবেশে উপস্থিতি হয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, বাংলাদেশে বর্তমানে যে ধর্ষণ , নিপীড়নের মত ঘটনা ঘটছে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন , সকলের সহোযোগিতায় এটা সম্ভব। নারীদের প্রতি কোনো বৈষম্য থাকবে না। ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রি হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় ২য় গেটে

ইবির শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

চাপের পাহাড় টপকে ইতিহাসের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা, ব্যাটে ঝড় তুললেন মার্করাম

গণ-অভ্যুত্থানের গান নিয়ে বশেফমুবিপ্রবিতে কণ্ঠশিল্পী আমিরুল মানিক

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলো বাকৃবির শিক্ষার্থীরা

রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন

রাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন