মঙ্গলবার, 21 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ - ৪:০৬ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক বাবু আজ ২১ জানুয়ারি সকালে গ্রেফতার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে থেকে সকাল ১১টায় নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) অপূর্ব বর্মনের নেতৃত্বে একটি পুলিশ দল তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের  ৫ আগস্ট  কুড়িগ্রাম জেলা শহরে একটি আন্দোলনে বাধা দেওয়া এবং সৃষ্ট সহিংসতায় হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় তার নাম উঠে আসে। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মো. আব্দুল খালেক বাবুর বিরুদ্ধে বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল।

গ্রেফতারের পর তাকে নাগেশ্বরী থানায় নেওয়া হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রচলিত আইনব্যবস্থায় বিচারক হ‌ওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান

গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কুবি শিক্ষার্থীকে অপহরণের চার ঘন্টা পর উদ্ধার, আটক এক

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক নির্দেশনা

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভুলে খেসারত পা হারিয়ে দিতে হয়েছে টুটুল মন্ডলকে।

কুবিতে প্রথমবারের মতো জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে পৃথক ঘটনায় ৩ জনকে হত্যা