মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, অভিযুক্ত গ্রেফতার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুটের ঘটনায় জড়িত ডাকাত সদস্য বশির আহমেদ (৫২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটের মোংলা থেকে তাকে আটক করা হয়।

 

র‍্যাব-১১ এর সিপিএসসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

র‍্যাব জানায়, গত ১৪ জানুয়ারি দুবাই ফেরত দুই প্রবাসী কুমিল্লায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় ছিনতাইয়ের শিকার হন। ভুয়া র‍্যাব সদস্যরা তাদের হাত, পা ও চোখ বেঁধে প্রায় ২১ লাখ টাকা, মোবাইল ও পাসপোর্ট লুট করে। পরে ভুক্তভোগীরা নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা করেন।

র‍্যাব-১১ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে বশির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মধ্যে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

ড. শামসুজ্জোহার শাহাদাত দিবসকে শিক্ষক দিবস করার দাবি ছাত্রদলের

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান শাহজাহান চৌধুরীর

সাংবাদিকের উপর হামলার বিচার চেয়ে জবিতে মানববন্ধন

২০২৪ সালে বাকৃবি: কৃষি খাতে সাফল্যের নতুন অধ্যায়

ইবির ট্যুরিজম বিভাগে অসুস্থ ও মৃত্যুদের স্মরণে দোয়া মাহফিল

গচিয়া গ্রামে উরসের পরিবর্তে ওয়াজ মাহফিলের আয়োজন

দাবি না মানায় ফের মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা