সোমবার, 18 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাংবাদিকের উপর হামলার বিচার চেয়ে জবিতে মানববন্ধন

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ - ৬:৪১ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়( জবি) কালের কন্ঠের সাংবাদিককে হেনস্তা করায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের ব্যানারে মানববন্ধন করেছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। আন্তঃবিভাগীয় ফুটবল খেলাকে ঘিরে  সংঘর্ষের সংবাদ সংগ্রহকালীন ছাত্রদল  নেতা,কর্মীদের দ্বারা  এই হেনস্তার ঘটনা ঘটে।

সোমবার  (১৮নভেম্বর)  ২:৩০ নাগাদ জবি শান্ত চত্বরে   বিশ্ববিদ্যালয় কর্মকরত সাংবাদিকরা হামলাকারী ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনে বিশ্বিবদ্যালয়ে সাংবাদিকদের সংগঠনদ্বয়ের  শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগ ও ইংরেজি বিভাগের ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষের সংবাদ সংগ্রহকালীন কালের কন্ঠের ক্যাম্পাস প্রতিনিধি  মো.জুনায়েদ শেখকে ছাত্রদলের একঅংশের নেতাকর্মীরা আঘাত করে ফোন কেড়ে নেয়। সাংবাদিক পরিচয় দেওয়ার সত্ত্বেও তাকে বারংবার আঘাত করা হয়েছিলো।

মানববন্ধনরত সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে । জুলাই বিপ্লবে মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত হলেও সাংবাদিকরা এখনো সত্য লেখা ও বলার স্বাধীনতা পায় নাই । আওয়ামী ফ্যাসিস্টদের শাসনামলে হতে এই সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের অধিকার কাজ করেছে। আজ তারায় ফ্যাসিস্ট হয়ে সাংবাদিকদের মুখ রূদ্ধ করতে চায়।  জুনায়েদকে হামলার মাধ্যমে তারা প্রমাণ করলো তারাও দমন পীড়ন নীতিতে সাংবাদিকদের কোনঠাসা করতে চায়।

জবি প্রেসক্লাবের সভাপতি ও  বাংলা ট্রিবিউনের সাংবাদিক সুর্বণ আসসাইফ  বলেন, জুলাই বিপ্লবের পরে আমরা সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার জন্য এভাবে দাঁড়াবো সেটা অকল্পনীয় ছিলো। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের উপর হামলা করা, পেশাগত দায়িত্ব পালন কালে বাঁধা দেওয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে ধাক্কা দেওয়ার সমান। রাষ্ট্রের একটি স্তম্ভে আঘাত করা হলে, পুরো রাষ্ট্রকেই আঘাত করা হয়। বিপ্লব পরবর্তী ১০০ দিনের মাথায়, যখন আমরা সবাই দেশ গঠনে ব্যস্ত তখন এমন সন্ত্রাসী কর্মকান্ড প্রশয় দেওয়ার সুযোগ নেই। সেই সন্ত্রাসীরা যে দলের হোক, মতের হোক তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে সবাইকেই।

ঢাকা পোস্ট এর সাংবাদিক মাহতাব লিমন বলেন, জবি সাংবাদিকরা ছাত্রলীগ আমলে শিক্ষার্থী ও বিরোধদলগুলোর অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য রক্ত পর্যন্ত ঝড়িয়েছে। সদ্য আকাশে উঠা ছাত্রদল আওয়ামী নীতিতে ক্যাম্পাসে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি ছাত্রদল কর্মীদের নীতিনির্ধারকদের হুশিয়ারি দিয়ে বলেন, এই ঘৃনতর কার্যক্রমের সমাপ্তি না করলে তাদের সকল অপকর্মের আমলনামা শনাক্ত করে প্রকাশ করা হবে। আর এক্ষেত্রে যদি প্রশাসন যদি হামলাকারীদের বহিষ্কারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারে তাহলে তাহলে সারাদেশে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিবে।

জবি রিপোটার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, সাংবাদিকরা সমাজের সত্য মিথ্যাকে তুলে ধরে। তাদের কাজে হস্তক্ষেপ করা কোনভাবে কাম্য নয়। অতীতে ছাত্রলীগের মত একটি বৃহৎ সংগঠনকে তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ হতে হয়েছে। বর্তমান ছাত্রদলও যদি সেই একই ধরণের কাজ করে, তাদেরকেও একই পরিণতি ভেগ করতে হবে। আমি ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের আহ্বান করবো, অতিদ্রুত আপনারা এই ঘটনায় কার্যকর পদক্ষেপ নিবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যোগ্যতা ছাড়াই নিয়োগ, যবিপ্রবি অধ্যাপক ড. ইকবালের বিরুদ্ধে দুদকের মামলা

নাগেশ্বরীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

রূপগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ

নির্বাচনে মাস্তানি ঠেকাতে একাধিক দিনে ভোট নেওয়ার পরামর্শ জামায়াতের

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বিকল্প বিদ্যুতের সংযোগ নেই লোডশেডিংয়ে ওষ্ঠাগত রোগীদের প্রাণ

তিন উপজেলার স্বপ্ন লংগদু হতে নানিয়ারচর সংযোগ সড়ক

আমরা বিএনপি করে জীবন দিব তবুও ইজ্জত দিব না- আখতারুজ্জামান মিয়া

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার