রবিবার, 23 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ২৩ মার্চ ২০২৫ - ১০:২৩ পূর্বাহ্ন

আওয়ামীলীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং পরে নগরীর তালাইমাড়ি মোড়ে এসে শেষ হয়।

এসময় রাজশাহীর বিভিন্ন স্তরের মানুষ সমাবেশে অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘শেইম শেইম, ওয়াকার’, ইত্যাদি নানা স্লোগান দেন।

দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে; তার রেশ এখনও কাটেনি। আহতরা এখনও হাসপাতালে। এই বাংলাদেশে আওয়ামী লীগের পূনর্বাসন করা হলে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’

বিক্ষোভে রাবি শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর ইন্টারিম সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল। জনগণ ভেবেছিল, অধিকার ফিরে পাবে এবং আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আওয়ামী লীগ প্রথম এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই ভারতের দালালি করেছে। দেশের মানুষের কোনো উন্নতি করেনি। শুধু জুলাই হত্যাকাণ্ড নয়, আওয়ামী লীগ এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, সবগুলোর বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ করে। এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

চিন্ময় দাসের জামিন এবারও নামঞ্জুর

ইবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কমিটি গঠন

বিএনপির প্রস্তাবে দলীয় স্বার্থ রয়েছে, এনসিসিই সমাধান: সারজিস

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা

বাবা দিবসে, বাবাকে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল

ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে ইবি ছাত্রদল নেতার ইফতার বিতরণ