বুধবার, 30 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্যাম্পাসে আমভর্তা খাওয়া নিয়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ - ৪:২৬ অপরাহ্ন

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সম্প্রতি আয়োজন করে এক অনন্য আনন্দঘন দিনের, যেখানে ক্যাম্পাসের আমগাছ থেকে পাড়া কাঁচা আম দিয়ে তৈরি করা হয় মজাদার আমভর্তা। দিনটি ছিল স্মৃতি গাঁথার এক বিশেষ উপলক্ষ।
সকালে দলবেঁধে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে থাকা আমগাছ থেকে কাঁচা আম সংগ্রহ করে। এরপর মিলেমিশে তৈরি করা হয় টক-ঝাল-মিষ্টি স্বাদের আমভর্তা। একসাথে খাওয়ার সময় সৃষ্টি হয় ভ্রাতৃত্বের এক চমৎকার বন্ধন। শিক্ষার্থীরা জানান, “এই আয়োজন শুধু খাওয়ার নয়, বরং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ও মানসিক প্রশান্তি পাওয়ার একটি দারুণ মাধ্যম।”
তবে শুধু হিসাববিজ্ঞান বিভাগই নয়, ক্যাম্পাসের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও নিয়মিত কাঁচা আম পেরে তৈরি করছেন আমভর্তা। বিকেলের আড্ডা, মেসের খাবার কিংবা ক্লাস শেষে একটু স্বাদ বদলের জন্য এই আমভর্তা হয়ে উঠেছে সবার প্রিয়। অনেকেই নিজস্ব রেসিপিতে ভর্তা বানিয়ে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করছেন।
গ্রীষ্মের এই মৌসুমে ক্যাম্পাসজুড়ে কাঁচা আমের সুবাস, আর শিক্ষার্থীদের মুখে ঝাল-টক আমভর্তার প্রশংসা যেন বিশ্ববিদ্যালয় জীবনের আনন্দময় এক অধ্যায় হয়ে উঠেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

বিএনপির প্রস্তাবে দলীয় স্বার্থ রয়েছে, এনসিসিই সমাধান: সারজিস

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক নির্দেশনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক নবীন বরণ ও ইফতার মাহফিল