বুধবার, 12 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল গ্রেপ্তার

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
জুলাইয়ে বৈষম্য বিরোধী বিক্ষোভে ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে কয়েকজন ছাত্রসহ মোট ১০ জন নিহত হন, আহত হয়েছেন শতাধিক ছাত্র-জনতা। বিক্ষোভের সময় এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ২৩ জুন সাইফুল ইসলামকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৪ জুলাই তিনি সিএমপিতে যোগ দেন।
সিএমপির উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রইছ উদ্দিন গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় দায়ের করা একটি মামলায় ঢাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত