সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ৭:২৪ পূর্বাহ্ন

বর্বর ইজরায়েল কতৃক ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা, দখলদারত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আগামী ৭ এপ্রিল ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

 

রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণ শিক্ষার্থী প্যাডে ক্লাস পরীক্ষা বর্জনের এ ঘোষণা দেয় যবিপ্রবি শিক্ষার্থীরা

এতে বলা হয়, আমরা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গাজার জনগণের প্রতি অটল সংহতি প্রকাশ করছি। আমরা গ্লোবাল স্ট্রাইকে অংশ নিয়ে গাজার জনগণের ওপর চাপিয়ে দেয়া সন্ত্রাসী ইজরায়েলের দখলদারিত্ব, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি। এজন্য আমরা কোনো ক্লাস, ল্যাব কিংবা পরীক্ষায় অংশ নেব না।

 

এ বিষয়ে ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জোবায়ের মাহমুদ বলেন, ইসরাইলের বর্বর আগ্রাসন ও মানবতাবিরোধী গণহত্যায় গোটা গাজা আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না এই অমানবিক হত্যাযজ্ঞ থেকে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র—কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরাইলি বোমা বর্ষণ থেকে। অপরদিকে, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আজ মানবতার লজ্জা। এই নির্লজ্জ নীরবতা শুধু ইসরাইলকেই নয়, বরং সকল দখলদার ও আগ্রাসী শক্তিকে উৎসাহিত করছে।আমরা গাজার নিপীড়িত জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি এবং একইসাথে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি।

 

এছাড়া হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের তৃতীয় বর্ষের  শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, আমি মনে করি এখন নীরব থাকাটা অন্যায়ের পক্ষে দাঁড়ানোর শামিল। বিশ্বব্যাপী যখন গাজার মানুষ নৃশংস গণহত্যার শিকার হচ্ছে, তখন আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। তাই গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরা তাদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বড়গুনায় নিহত মন্টুর পরিবারের পাশে তারেক রহমান

ভালুকায় এক এতিমের জমি দখলের অভিযোগ

জন্মদিনে শহীদ ওয়াসিমের স্মরণে ববিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন।

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার-৬

লংগদুতে’ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

শ্বশুড়বাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত

প্রকৌশলী নিয়োগে বৈষম্যের বিরুদ্ধে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

যশোরের রাজারহাট চামড়ার বাজারে পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা অপেক্ষা শনিবারের বড়হাটের

ফতুল্লায় গ্যারেজ থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার