বৃহস্পতিবার, 3 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তানোরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ৮:১৪ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে জীবন গেল কৃষকের। রাজশাহীর তানোরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে( ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজেউন)। তার বাড়ি উপজেলার বাঁধাইড় ইউনিয়ন ইউপির শিবরামপুর পশ্চিম পাড়া গ্রামে। সে ওই গ্রামের আলমগীরের পুত্র।

বুধবার সকালের দিকে ঘটে সাপে কামড়ানো ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাটি। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে এলাকায় এক প্রকার আতংক বিরাজ করছে।

জানা গেছে, বুধবার সকাল ১১ টার দিকে শিবরামপুর পশ্চিম পাড়া ধানী মাঠে ধান কাটতে যায় ইসমাইল।এসময় ওই জমিতে থাকা রাসেল ভাইপার সাপে কামড় দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফাট করেন। রামেকে চিকিৎসা চলা অবস্থায় কৃষক ইসমাইলের মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার জন্য রিপোর্ট দেয়া হয়েছে। এটা নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

মনের আনন্দে ধান কাটছে কৃষক

ডিআইইউ ছাত্রদলের উদ্যোগে আহত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

রাবিতে কলেজছাত্রের মৃত্যু; সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটে কৃষক দলের সমাবেশ  অনুষ্ঠিত 

কারিশমা দেখাচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র “কাসেম বাসির” আতঙ্কে আমেরিকা-ইসরায়েল

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-সাব্বির