শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য:৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ৫:০১ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২০ মার্চ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের বালারহাট গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম (৪৪) কে তার নিজ বসতবাড়ি থেকে ৭২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন জানান, কচাকাটা থানা পুলিশ তাদের মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, সমাজ থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে সকলের সম্মিলিত সহযোগিতা।” কুড়িগ্রাম জেলা পুলিশের এই সাহসী অভিযানে এলাকার সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার অভিযোগে ২ জন গ্রেফতার

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

অনৈতিকতা রুখতে ডিআইইউ ভিসির কঠোর বার্তা

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ জন

বিএনপির রেখে যাওয়া মুক্তবাজার অথনীতিকে গত ১৫ বছরে কুক্ষিগত করা হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গবিতে সমাবর্তন ২৪ ফেব্রুয়ার, পুনরায় রেজিষ্ট্রেশন চালু

শেকৃবিতে আন্ত:সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

হাবিপ্রবিব কনজুমার ইয়ুথ’র নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সুমন