বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জামাত আমিরের শোক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৭:৫১ অপরাহ্ন

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক বার্তায় তিনি লিখেন,
“আজ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী একটি বিমান উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পতিত হয়। এ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।”

তিনি আরও বলেন,
“দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (ফ্লাইট AI-171)।
টেক-অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল এলাকায় ভেঙে পড়ে। বিমানে ১০ জন ক্রু, দুইজন পাইলটসহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এখনো পর্যন্ত হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে।

ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে এএইচএসএ কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক

শিক্ষা ও গবেষণায় একত্রে কাজ করবে বাকৃবি ও কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়

জলমহল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে উপদেষ্টা ফরিদা আখতার

শিরোপাজয়ীর সর্বোচ্চ পুরস্কার পেলেন মেসি

নাগেশ্বরীর রামখানায় বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া পূর্ব পাড়ায় বার্ষিক সুন্নী মহাসম্মেলন আগামী ২ ফেব্রুয়ারি

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ, সোয়াইদ সরদার সুপ্তর কল রেকর্ড ফাঁস