বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভারতে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ তারেক রহমানের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৭:৫৭ অপরাহ্ন

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন,
“এটা হৃদয়বিদারক যে লন্ডনগামী একটি বিমান বিভিন্ন দেশের ২৪২ জনকে বহন করছিলেন। ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তা বিধ্বস্ত হয়ে পড়ে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সবাই এই শোকের সময়ে তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনায় অংশ নিই।”

দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (ফ্লাইট AI-171)। উড্ডয়নের কিছু মিনিটের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন, যাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন। বিমানটিতে থাকা ১২ জন ক্রুসহ সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA)।
বিশ্বজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আশুরার দিনে নবীজির (সা.) শিক্ষা—ইবাদত ও রোজার মাধ্যমে আত্মশুদ্ধির ডাক

দীর্ঘদিন পর শিক্ষার্থীদের জন্য পুনরায় চালু হলো যবিপ্রবির ক্যাফেটেরিয়া

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন

রাবিতে প্রথমবর্ষ ভর্তি আবেদন স্থগিত: কারণ জানে না কেউ

ক্যাম্পাসে আমভর্তা খাওয়া নিয়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

কুড়িগ্রামে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, মানবপ্রাচীর গড়ে প্রতিরোধ স্থানীয়দের

তাড়াশে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

৫ ঘন্টা স্ত্রীসহ এক বাথরুমে লুকিয়ে ছিল ওবায়দুল কাদের