বৃহস্পতিবার, 20 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে ইসলামিক ছাত্র শিবিরের আয়োজনে ইদ সামগ্রী বিতরণ 

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ - ৫:৩৩ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির পবিপ্রবি শাখা কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মুখে প্রায় শতাধিক লোকের মাঝে এই ইদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ৷ এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিপ্রবি শাখার সভাপতি জান্নাতীন নাঈম জীবনসহ শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে  গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, “ছাত্রশিবির আজকে যে আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। এখানে যারা আছি আমরা সকলে একটা পরিবারের মতো। পরিবারে আমরা সকলে মিলে একসাথে ইদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত এই ক্ষুদ্র আয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ছাত্রশিবির বড় পরিসরে সকলের মাঝে এই ইদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।

ছাত্রশিবিরের সভাপতি জান্নাতীন নাঈম জীবন বলেন, “ছাত্রশিবির সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকে, ছাত্রদের পাশে থাকে, ছাত্রদের অধিকার আদায়ের পাশে থাকে। যেহেতু ছাত্রশিবির মূলত ছাত্রদের মাঝে থাকে আর এই ছাত্রদের সবচাইতে বেশি সেবা করে থাকে যে কর্মচারী। সেই কর্মচারীদের নিয়ে ইদ আনন্দ উপভোগ করার জন্য আজকে এই আয়োজন। আমরা আশা রাখি আগামী দিনে আরও বেশি এরকম আয়োজন করতে পারব।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে

ফুলবাড়ীতে দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

চুরির টাকা উদ্ধার করলো পুলিশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৩০০ বৃত্তি, রাবিও অংশীদার

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের লাইব্রেরী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত এবং আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১৮ জন গ্রেফতার

রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ

ছাত্রশিবিরের উদ্যোগে হাবিপ্রবিতে কর্মচারীদের ঈদ সামগ্রী বিতরণ

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ফুলবাড়ীতে ইফতার বিতরণ