শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি থেকে মুছে গেলো শেখ পরিবারের নাম

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৪৮ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  মোট আটটি হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে  ও রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শিক্ষার্থীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্তে আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়। 

সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের  শের-ই বাংলা হল-১ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান হল-১,  শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান -২, কবি বেগম সুফিয়া কামাল হলের নাম পরিবর্তন করে চাঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল, বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল, নির্মানাধীণ নতুন ছাত্র হলের নাম শের-ই বাংলা হল, নির্মানাধীণ নতুন ছাত্রী হলের নাম তাপসী রাবেয়া হল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এম. কেরামত আলী হলের নাম অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, পরবর্তী রিজেন্ট বোর্ডের অবহিতকরণ পর্যন্ত হল গুলোর নাম বহাল থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ফুলবাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা কাওসার গ্রেপ্তার, সম্পত্তি দখল নিয়ে সেন পরিবারের বিরুদ্ধে অভিযোগ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

যবিপ্রবি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে গণ-কোরআন তিলাওয়াত কর্মসূচি

পোরশায় লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

ইবির পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের নেতৃত্বে ইমন-মুরাদ