বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হল প্রভোস্টের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি

প্রতিবেদক
Nitai Roy
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ৫:৪২ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা আবাসিক শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্বেই হলের সিট ত‍্যাগ করার নির্দেশ জানালে তীব্র প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

গত ৪ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচে হলে অবস্থানরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দুই দফা দাবি সামনে নিয়ে মানববন্ধন করে। এসময় ভুক্তোভোগী শিক্ষার্থীরা `বিদ্রোহীর আঙ্গিনায় বৈষম‍্যের ঠাই নাই’,`রেজাল্টের আগে সিট বাতিল চলবেনা’, এমন বিভিন্ন স্লোগানে দুই দফা দাবি উপস্থাপন করেন এবং কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি জমা দেন। শিক্ষার্থীদের প্রথম দাবি- স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্বে সিট বাতিল করা যাবেনা এবং দ্বিতীয় দাবি- ইতিমধ‍্যে চূড়ান্ত ফল প্রকাশিত হওয়া শিক্ষার্থীদের হল সিট ত‍্যাগ করতে অন্তত তিনমাস সময় দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানান, নিয়ম এর বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। অন‍‍্যান‍্য বিশ্ববিদ্যালয়ের নিয়মসমূহ বিবেচনা করে হল প্রভোস্ট এমন সিদ্ধান্ত নিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি প্রভোস্ট কাউন্সিল কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে যেসকল শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা শেষ এবং মাস্টার্স প্রোগাম চালু নেই তাদের ০১ মাসের মধ‍্যে হলের সিট ত‍্যাগ করার নির্দেশ দেন। এরপর ২৬ ফেব্রুয়ারি ০১ মাসের জায়গায় তিন মাস হলের সিট বহাল রাখার অনুরোধ জানিয়ে উপাচার্যের নিকট লিখিত স্মারকলিপি জমা দেন। সুরাহা না পেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের

তাড়াশে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহে ইউএসএআইডির প্রকল্প: ৩০ জন ছাদবাগানী পেলো উন্নতমানের চারা

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো

চাঁদার দাবিতে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

সমুদ্রের সবুজ সোনা: উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনে  শৈবাল চাষে  অপার সম্ভাবনা

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

পবিপ্রবিতে আইটি স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক দিনব্যাপী সেমিনার