বুধবার, 25 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দাদুকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার গুঞ্জন নাতির বিরুদ্ধে

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ - ৭:৩৪ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় নিজ দাদাকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যা করার গুঞ্জন উঠেছে তার নাতির বিরুদ্ধে।

 

উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি হলেন নিহারঞ্জন (৮০)। অভিযুক্ত নাতি ওই এলাকার প্রকাশ রায়ের ছেলে তন্ময় রায় রুপম (২৪)।

 

জানা যায়, গত সোমবার (২৩ ডিসেম্বর) দাদুর কাছে মোবাইল কেনার টাকা চাইলে, না দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে দাদু-নাতি হাতাহাতি হয়। এ সময় নাতি রুপম রাগান্বিত হয়ে মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে তার দাদুর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করার চেষ্টা করে। সে সময় দাদু চিৎকার করায় পরিবারে লোকজন ছুটে আসে। এরপর তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থা বেগতিক হওয়ায় জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মৃত্যুবরণ করেন।

 

খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ভিকটিমের বাড়িতে অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও অভিযুক্ত রুপমকে খুজে পাওয়া যায়নি। 

 

পুলিশ জানায়, রেনু বালা নামে এক গৃহিণী আমাদের জানায়, সে তাদের বাড়িতে পাল্লা পাথর নেওয়ার জন্য যায়। সেখানে সে একটি ঘরে ধোঁয়া দেখতে পায়। পরে সে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং আগুন দেখতে পায়।

 

 এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রায়হানের কাছে জানতে চাইলে। তিনি বলেন, আমি পুলিশ এবং এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনা স্থলে যাই গিয়ে জানতে পারি, দাদু নাতির মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নাতী তার দাদুর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং তার পরিবারের লোকদের কাছে জানতে পারি দাদু দগ্ধ অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে পরে খবর পেলাম তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।

 

খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ  ঘটনার সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে। লাশ বুধবার (২৫ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং তদন্ত  সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবির রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

খানসামায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ডিনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

রাবির স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত

আগুনে ভস্মীভূত নুর মিয়ার ঘর: দিরাইয়ে মানবিক সহায়তা

বানিজ্য মেলায় মুল্য ছাড়, ক্রেতা টানার চেষ্টা