রবিবার, 18 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আল্লাহর ঘরে দাঁড়িয়ে সেলফি-ভিডিও নয়; হজ হোক খালিস ইবাদতের সফর

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
রবিবার, ১৮ মে ২০২৫ - ২:২১ অপরাহ্ন

হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ এবং প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার ফরজ। হজের মাধ্যমে একজন মুমিন আল্লাহর দরবারে তাওবা করে, নিজেকে শুদ্ধ করে এবং ইহলৌকিক জীবনের ব্যস্ততা ভুলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। জিলহজ্জ মাসের নির্দিষ্ট দিনে ইহরাম, আরাফাহ, তাওয়াফ, সাঈ ও কুরবানির মাধ্যমে সম্পাদিত হয় এ মহিমান্বিত ইবাদত।

কিন্তু দুঃখজনকভাবে, আজকাল হজের এই পবিত্র সফরকে অনেকেই রূপান্তর করে ফেলেছেন ‘কনটেন্ট তৈরির ট্যুর’-এ। ইহরাম পরিহিত অবস্থায়, আরাফার ময়দানে কিংবা কাবার সামনে দাঁড়িয়ে সেলফি তোলা, ভিডিও করা এবং সেগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করা এক অশোভন প্রবণতায় পরিণত হয়েছে।

ইবাদতকে লোক দেখানোতে পরিণত করা — ভয়াবহ গোনাহ

হজসহ সব ইবাদতের মূল শর্ত হচ্ছে ‘ইখলাস’—আল্লাহর জন্য নিখাদ নিয়ত। কুরআনে বলা হয়েছে:

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ

“তাদেরকে তো কেবল এই আদেশই দেওয়া হয়েছে যে, তারা একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ইবাদত করবে।” (সূরা আল-বাইয়্যিনাহ: ৫)

রাসূল (সা.) বলেন:

“إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ”

“সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।” (সহীহ বুখারী: ১)

এছাড়াও, তিনি আরও বলেন:

“أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الأَصْغَرُ… قَالَ: الرِّيَاءُ”

“তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি যে ভয় করি, তা হলো ক্ষুদ্র শিরক। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, তা কী? তিনি বললেন: রিয়া (লোক দেখানো)।” (মুসনাদে আহমদ: ২৩৬৩০)

অতএব, হজের সময় ছবির জন্য পোজ দেওয়া, ভিডিও বানানো এবং তা শেয়ার করা আত্মপ্রচারের মধ্যে পড়ে যায়, যা আল্লাহর কাছে ইবাদত বরবাদ হওয়ার কারণ হতে পারে।

রওজা মোবারকের সামনে ছবি তোলা: বেয়াদবি ও গোনাহ

মদিনায় নবীজীর (সা.) রওজা মোবারক জিয়ারতের সময় অনেকে ভিডিও করেন, সেলফি তোলেন—এমনকি লাইভ করেন, যা অত্যন্ত গর্হিত ও বেয়াদবিপূর্ণ কাজ।

আল্লাহ বলেন:

“لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ”

“তোমরা নবীর কণ্ঠের উপর তোমাদের কণ্ঠ উত্তোলন করো না।” (সূরা হুজরাত: ২)

ইমাম মালিক (রহ.) বলেন: “রওজার সামনে উচ্চস্বরে কথা বলা কবিরা গুনাহ।” এমনকি শাইখ সালেহ আল-উসাইমি বলেন, “রওজা মোবারকের সামনে ভিডিও ধারণ করা নিষিদ্ধ এবং এটি নবীর প্রতি অসম্মানের শামিল।” অতএব, রওজার আদব ও পবিত্রতা রক্ষায় সচেতন হওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য।

হাজীর করণীয়:

ফরজ, ওয়াজিব, সুন্নাহ যথাযথভাবে আদায় করা। হজ পালনে তিনটি ফরজ রয়েছে: ইহরাম গ্রহণ, আরাফাতে অবস্থান এবং তাওয়াফে জিয়ারত। ওয়াজিবগুলো যেমন সাঈ, পাথর নিক্ষেপ, মিনায় রাতযাপন, হাদিয়া কুরবানি ইত্যাদি পালন করাও অপরিহার্য। এছাড়া সুন্নাহ ও নফল আমল যেমন বেশি বেশি দোয়া, কুরআন তেলাওয়াত, রাত জাগরণ এবং নেক আমলেও মনোযোগ দেওয়া জরুরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ত খালিস রাখা, ধৈর্য ধারণ, অন্য হাজীদের প্রতি সদয় হওয়া এবং আত্মপ্রচার থেকে দূরে থাকা।

সচেতনতামূলক বার্তা; হজ হোক আল্লাহর জন্যই

এই মহা সফরে হাজীদের মনোভাব হওয়া উচিত: “আমার হজ যেন হয় কবুল, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এসেছি, মানুষের নয়।” আল্লাহ কেবল সেই ইবাদতই কবুল করেন, যা একনিষ্ঠভাবে তাঁর জন্য করা হয়। সেলফি, ভিডিও, লাইভ ইত্যাদি শুধুই বাহ্যিক প্রচার; এগুলো হজের পবিত্রতাকে আঘাত করে।

হজ হোক চোখে অশ্রু, মুখে দোয়ার সফর।আসুন, আমরা হজের এই ইবাদতের সফরকে বানিয়ে তুলি আত্মশুদ্ধির এক পবিত্র যাত্রা। পবিত্র ভূমিতে আমাদের আচরণ হোক নম্র, বিনয়পূর্ণ এবং লোক দেখানো থেকে মুক্ত। আল্লাহর ঘরে দাঁড়িয়ে কেবল তাকেই স্মরণ করি, আর আমাদের সমস্ত আমল যেন হয় শুধু তাঁরই সন্তুষ্টির জন্য।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরের সাংবাদিক অভিকে হত্যার হুমকি

আইনের ছায়ায় বেআইনি খেলা: আখাউড়ার সোহাগকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ

চরাঞ্চলের নারীদের উন্নয়নে নারীদের প্রত্যককে উদ্যোক্তা হয়ে উঠতে হবে: ফারুক ই আজম

হবিগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের

কুড়িগ্রামে জেলা টাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গুচ্ছ থেকে বেরিয়ে যেভাবে ভর্তি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

হাবিপ্রবিতে প্রোগ্রামারস অ্যারেনার কমিটি ঘোষণা

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম দিল ইরান

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার