বৃহস্পতিবার, 21 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট এর উদ্বোধন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ - ৩:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভার এর উদ্যোগে ৪ দিন ব্যাপী কোর্স ফর রোভার মেট’২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।

২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। আরও উপস্থিত ছিলেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

কোর্স ফর রোভার মেট ৪ দিন ব্যাপী একটি কোর্স। বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা রোভার এর উদ্যোগে এই কোর্সের আয়োজন করা হয়। এই কোর্সে কোর্স লিডার হিসেবে থাকবেন বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি, এলটি, প্রফেসর আবুল কালাম আজাদ। মূলত রোভারদের বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে এই কোর্স পরিচালনা করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শীতার্তদের মাঝে পাবিপ্রবির ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

ঢাকায় শুরু হলো দেশের অন্যতম বৃহৎ বডিবিল্ডিং প্রতিযোগিতা ‘মিঃ ঢাকা – ২০২৫’

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কাল সম্মেলন

পাবিপ্রবিতে ফটোগ্রাফি সোসাইটির নতুন কমিটি গঠন

কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেফতার: শিক্ষাপ্রতিষ্ঠানে চরম অস্থিরতা

ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে পাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

রাজশাহীতে প্রতারণা করে ফ্ল্যাট কেনার অভিযোগ

পোরশায় ৭তম জাতীয় ভোটার দিবস উদযাপন

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অভয়নগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩ পরিবার পাশে দাড়িয়েছে যশোর জেলা জামায়াত