শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

প্রতিবেদক
Ratul Khan
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ৮:৪৭ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা “আজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি নেই” এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ ৪ঠা জানুয়ারি (শনিবার ) দুপুরে “TWO ZERO” ব্যাচের ফেসবুক পেজে বলা হয়েছে,”খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন একটি রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে। তার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হলো।”

এর আগে আজ ৪ জানুয়ারি (শনিবার ) সকালে ’21 Batch’ নামক ফেসবুক পেজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত একটি নোট প্যাডে এ বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতি বলা হয়েছে, “কোটা আন্দোলন শুরুর সময় থেকে বন্যা পরবর্তী সময়ে দেশের প্রয়োজনে সমন্বয়ক বা ছাত্র-প্রতিনিধিসহ অনেকে নিয়োজিত ছিল যা প্রশংসার দাবিদার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষার্থে এবং বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো অরাজনৈতিক ক্যাম্পাসে সমন্বয়ক বা ছাত্র-প্রতিনিধির কোনো প্রয়োজনীয়তা না থাকায় আমরা সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ব্যক্তিকেন্দ্রিক কোনো পরিচয় কখনো এই ক্যাম্পাসে ছিলো না, থাকবেও না। খুলনা বিশ্ববিদ্যালয়ই আমাদের একমাত্র পরিচয়।”

এ বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা বলেন, “আন্দোলনের পরে শহর জুড়ে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা কমানোর জন্য ১০ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছিলো। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর এবং জেলা ভিত্তিক কমিটির প্রক্রিয়া চলমান থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত করা হয়েছে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে হাবিপ্রবিতে বিক্ষোভ

নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক

ইবিতে পরিবহন ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

খানসামায় ট্রান্সফরমার চোর চক্রের ৫ জনসহ ৭ জন গ্রেপ্তার

ময়মনসিংহ মুক্তিপণ আদায়কারী চক্রের ০৪সদস্য নগদ অর্থসহ গ্রেফতার; প্রাইভেটকার উদ্ধার।

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক পেলেন বাকৃবির ৫ জন অধ্যাপক

শেকৃবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের লাইব্রেরী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন