বৃহস্পতিবার, 3 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা জাতীয় নাগরিক পার্টি যশোরের

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ১১:৩৩ পূর্বাহ্ন

জুলাই মাসজুড়ে শহীদ স্মরণে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা। শহীদের কবর জিয়ারত, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, গ্রাফিতি কর্মসূচি, ও ভিডিও চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে মাসব্যাপী নানা আয়োজনের সূচনা করেছে দলটি। আজ

১ জুলাই (সোমবার) যশোর জেলার চারজন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিপির নেতাকর্মীরা।

পরে শহীদের স্মরণে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় যশোর জেলার বিভিন্ন মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরবর্তীতে সন্ধ্যা যশোরের ভৈরব চত্বরে “জুলাইয়ের স্মৃতি: সংগ্রাম ও আত্মত্যাগের চিত্রপট তুলে ধরা হয়।

এ বিষয়ে যশোর জেলা এনসিপির সংগঠক নুরুজ্জামান বলেন, “জুলাই মাসকে কেন্দ্র করে আমরা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ সপ্তাহ, গ্রাফিতি কর্মসূচি এবং ভিডিও চিত্র প্রদর্শনী। দক্ষিণ অঞ্চলের সংগঠক সাকিব শাহরিয়ার ভাইয়ের নেতৃত্বে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি আরও জানান, “আমরা যশোরে দুই হাজার শহীদের স্মরণে সপ্তাহব্যাপী দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি। পুরো জুলাই মাস জুড়ে শহীদদের স্মরণে আমাদের নানা কর্মসূচি চলমান থাকবে।”

এবিষয়ে দক্ষিণ অঞ্চলের সংগঠক সাকিব শাহরিয়ার বলেন, আমাদের অন্তরে জাগ্রত জুলাইকে আমরা মানুষের কাছে পৌছে দিতে চাই। বিপ্লবের যে ছাইচাপা আগুন আমাদের অন্তরে জ্বলছে তা যশোরের বিপ্লবী মানুষের অন্তরে দাবানল হয়ে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। জুলাই মাসব্যাপী এনসিপির সকল কর্মসূচীতে বরাবরের মতোই জনসাধারণের ব্যাপক আগ্রহ থাকবে সেই আশাবাদ তিনি ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক চন্দন পদত্যাগে বাধ্য হলো

নারায়ণগঞ্জে ৩ হত্যা মামলায় ১২ দিনের রিমাণ্ডে পলক

ববি এবং পবিপ্রবি ভাইস-চ্যান্সেলরদের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

রিকশা-অটোর বাড়তি ভাড়া ঠেকাতে বাকৃবির প্রশাসনিক পদক্ষেপ

ব্যবস্থাপনা বিভাগের কনফারেন্সের মধ্য দিয়ে পর্দা নামলো যবিপ্রবির ন্যাশনাল কনফারেন্স কার্নিভালের

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৩ দফা দাবি জানিয়ে গোবিপ্রবি নারী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন