বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (০৫ মার্চ ২০২৫) এই যৌথ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক এলাকায় অবস্থিত মেসার্স ডি কে ব্রিকস নামের ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া কার্যক্রম চালাচ্ছিল। এ অপরাধে ভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ইটভাটার আগুন নিভিয়ে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

রাজারহাট উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশের সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্তে মাভাবিপ্রবির ২১ শিক্ষক

খানসামায় বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের ডাইনিং বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ময়মনসিংহে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫: শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের প্রত্যয়