রবিবার, 27 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খানসামায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ - ৬:২৯ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে পাকেরহাটে উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন। উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহমেদ সেলিম বুলবুল ও সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা