বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাজমুল ইসলাম শাওনের লেখা হতাশার ছোবল

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ১২:২৭ অপরাহ্ন

হতাশা এক কঠিন অসুখ। হতাশা, ডিপ্রেশন তিলে তিলে একটি মানুষকে শেষ করে দেয়। বাংলাদেশের ৮০% যুবক হতাশাগ্রস্ত।

হতাশার কারন: বাংলাদেশের যুবকদের ডিপ্রেশনে যাওয়ার অনেক কারন রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-পারিবারিক সমস্যা, পড়াশোনায় খারাপ, অবৈধ ভালোবাসা, আর্থিক অসচ্ছলতা, বিবাহিত জীবন ইত্যাদি। এরকম অনেক কারণ রয়েছে। জীবন নদীর পানির মতো বহমান। জীবন কখনো থেমে থাকে না। জীবন তার আপন গতিতে চলতে থাকে। কখনো কখনো বিভিন্ন বাধার সম্মুখীন হয়।

কিন্তু সেই বাধা কাটিয়ে সামনে চলার নামই জীবন।কিন্তু সেই বাধা কাটিয়ে কতজনই বা সফল হতে পারে। থমকে যায় হাজারো যুবক-যুবতীর জীবন। সামনে আগানো আর তাদের হয় না। আমাদের জীবনে হতাশা নামক অসুখটি ঠিক বিরিয়ানির মধ্যে এলাচির মতো। বিরিয়ানিতে যেমন এলাচি থাকবেই, ঠিক তেমনি আমাদের লাইফেও হতাশা থাকবে। সেই হতাশা কাটিয়ে সামনে আগাতে হবে। এই হতাশা, ডিপ্রেশনের জন্য মাঝপথেই জীবন থমকে যায় অনেকের। আমাদের দেশের পিতা-মাতা,প্রতিবেশী এক্ষেত্রে অনেকটাই দায়ী।তারা তাদের সন্তানের উপর যেকোনো দায়িত্ব চাপিয়ে দেয়ার আগে ভাবে না, তাদের সন্তান আসলে সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবে কি না।

পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে, তারা বলে না “বাবা চিন্তা করো না” সামনে ভালো কিছু হবে। এই সাহসটুকু এখনকার পিতা-মাতা দেয় না। বরং তাদের কৈফিয়ত দিতে হয় কেন পরীক্ষায় রেজাল্ট খারাপ হলো। পরিবারের অনেক চাওয়া পাওয়া থাকে একটি ছেলের কাছে। কিন্তু পরিবার ভাবে না তার ছেলের আয় কত। পরিবারের আবধার মেটাতে না পারলে তার মধ্যে হতাশা দেখা যায়।এ হতাশা প্রতিটা ছেলের হৃদয়ে বসে নিত্য দিনই উঁকি দেয়। এই উঁকি হয়তো কিছু ছেলের লাইফে ইতি টেনে দেয়। তখনি আমাদের বলতে হয় বিধি, আমি আর পারছি না,এই ডিপ্রেশন থেকে আমায় মুক্ত দাও। আমি আর পারছি না। অবশেষেে সকল পিতা-মাতা সহ সকলদের উচিত তার পরিবারের মানুষগুলোকে বোঝা। তারা কি চায়। তাদের মনে কি চলে। তারা আসলেও ডিপ্রেশনে আছে কি না। ডিপ্রেশনে থাকলে কিভাবে তাকে বের করা যায়, তা নিয়ে ভাবা। অবশেষে, সবার লাইফ সুন্দর হোক। এগিয়ে যাক আমাদের বাংলাদেশ। আমরা আর শুনতে চাই না হতাশাগ্রস্ত মৃত্যুর আহাজারি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মৎস অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদে দ্রুত নিয়োগের দাবিতে শেকৃবিতে মানববন্ধন

দেশ স্বাধীনের পর ৯০ভাগ সংস্কারই করেছে বিএনপি- যশোরে আমীর খসরু

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

নারায়ণগঞ্জ জেলার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত 

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও স্মৃতিচিহ্ন বিলুপ্তপ্রায়

ক্যাম্পাস সাংবাদিকদের জন্য স্বতন্ত্র ওয়েজ বোর্ড চালুর দাবি জবিসাসের সা. সম্পাদক মাহতাব লিমনের