বুধবার, 7 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ, সোয়াইদ সরদার সুপ্তর কল রেকর্ড ফাঁস

প্রতিবেদক
Delowar Mahmud
বুধবার, ৭ মে ২০২৫ - ৪:৪২ অপরাহ্ন

‘বই সমগ্র দেশ’ ব্যানারে পরিচালিত ছাত্র আন্দোলনের পরিচিত মুখ সোয়াইদ সরদার সুপ্তর বিরুদ্ধে একাধিকবার কিশোর গ্যাং ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মীদের ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি কল রেকর্ডে সুপ্ত কিশোর গ্যাং সদস্যকে বলেন—“ওকে মারতে হবে, পুলিশ-মামলা আমি ম্যানেজ করে নেব।” বিশ্বস্ত সূত্র জানায়, কল রেকর্ডে যাকে মারার নির্দেশ দেওয়া হয়, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনপ্রতিনিধি আব্দুলল্লাহ আল মামুন। এই কল রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটিই প্রথম নয়— এর আগেও সোয়াইদ সরদার সুপ্ত কিশোর গ্যাং ব্যবহার করে উলিপুর উপজেলা অফিসের সামনে একাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে শিবির ট্যাগ দিয়েছে, যার ভিডিও ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য-সহ প্রমাণ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, “আমরা সমতার কথা বলি, মানবতার কথা বলি। কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে বারবার আমাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। প্রশাসনের নীরবতা আমাদের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।” সচেতন নাগরিকেরা মনে করছেন, ছাত্র রাজনীতির নামে অপরাধমূলক গ্যাং কালচারের প্রসার উলিপুরের শিক্ষাবান্ধব পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে উলিপুর থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

১৬ দিনের ছুটি নিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

নারীর আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ

মাদকসহ রৌমারীতে মাদক কারবারি গ্রেফতার

পোরশায় লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

রাবিতে প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির ফ্রি শরবত ও পানি বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত