মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ২:১৫ অপরাহ্ন

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কক্ষে তাদের এ সাক্ষাৎ হয়।

এ সময় উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে শিক্ষা উপদেষ্টাকে অবহিত করেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পবিপ্রবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সোমবার অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সরকারি খাল দখলে সন্ত্রাসীদের হামলা 

খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা

পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

কুবিতে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত

যশোরে হানি ট্রাপ চক্রের ছয় সদস্য ডিবির হাতে ধরা

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার-৬

ফার্মগেটে এক্সপ্রেসওয়ে র‍্যাম্পের নিচে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

জুলাই মাসে জুলাই বিপ্লব বিরোধি শিক্ষকদের পদোন্নতি, ক্ষুদ্ধ গোবিপ্রবি শিক্ষার্থীরা  

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ