মঙ্গলবার, 25 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ - ১০:৩৩ পূর্বাহ্ন

শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে প্রয়োজন সঠিক পুষ্টি, পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর জীবনযাত্রা। দুর্বলতা কাটিয়ে উজ্জীবিত থাকতে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন, খনিজ, প্রোটিন ও পর্যাপ্ত পানি গ্রহণের মাধ্যমে দেহের শক্তি পুনরুদ্ধার করা সম্ভব।

নিচে শরীরের দুর্বলতা কাটাতে কিছু গুরুত্বপূর্ণ উপাদান তুলে ধরা হলো—

১. ভিটামিন-সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও দুর্বলতা কাটাতে ভিটামিন-সি অপরিহার্য। ভিটামিন-সি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে— লেবু, কমলা, আঙুর, কিউই, স্ট্রবেরি, পালংশাক, লেটুসপাতা, টমেটো ও মরিচ।

২. প্রোটিন প্রোটিন শক্তির অন্যতম প্রধান উৎস। এটি শরীরের কোষ মেরামত ও গঠনপ্রক্রিয়ায় সহায়তা করে। প্রোটিনের ভালো উৎস— ডিম (এতে লুটেইন ও জিক্সানথিন থাকায় দৃষ্টিশক্তিও ভালো থাকে), দুধ ও দুগ্ধজাত খাবার, ডাল, মটর ও টফু, মাছ, মুরগির মাংস ও বাদাম।

৩. আয়রন আয়রনের অভাবে শরীরে অক্সিজেন পরিবহন ব্যাহত হয়, ফলে দুর্বলতা ও ক্লান্তিভাব দেখা দেয়। আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে— সবুজ শাকসবজি (পালং শাক, মিষ্টি কুমড়া পাতা), মটর, ডাল ও টফু, শুকনো ফল (খেজুর, কিশমিশ, বাদাম), ডার্ক চকলেট।

৪. সেলেনিয়াম সেলেনিয়াম সমৃদ্ধ খাবার ক্লান্তিভাব, নিদ্রাহীনতা ও দুর্বলতা কমাতে সাহায্য করে। এগুলো দীর্ঘমেয়াদি হৃদরোগ প্রতিরোধেও কার্যকর। কিছু ভালো উৎস হলো— মটর, বাদাম (বিশেষত ওয়ালনাট), ডিম।

৫. প্রোবায়োটিকস প্রাকৃতিকভাবে শরীরকে সুরক্ষিত রাখতে ও হজমশক্তি উন্নত করতে প্রোবায়োটিকস সমৃদ্ধ খাবার খেতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে— দই (এতে ল্যাক্টিক অ্যাসিড ও উপকারী ব্যাকটেরিয়া থাকে), নরম পনির ও ছানা, পাতাবহুল সবজি (বাঁধাকপি, পালংশাক)।

শরীরের দুর্বলতা কাটাতে বিশেষ কিছু উপাদান—

১. মধু মধু শরীরের শক্তি বাড়ায়, মানসিক চাপ কমায় এবং দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ভিটামিন-বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

২. আদা আদায় থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরকে চাঙ্গা রাখে। সকালে লেবুর রসের সঙ্গে সামান্য আদার রস মিশিয়ে পান করলে তা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

৩. কোকোয়া বা ডার্ক চকলেট ডার্ক চকলেটে থাকা পলিফেনল ব্যাকটেরিয়া রোধ করে এবং সংক্রমণ দূর করতে সাহায্য করে। এতে রয়েছে— ভিটামিন-এ, বি-৬, সি, ভিটামিন-ডি, ম্যাগনেসিয়াম, জিংক, কপার ও সেলেনিয়াম।

৪. কলা কলা হচ্ছে ডোপামিন ও সেরোটোনিন সমৃদ্ধ ফল, যা স্নায়ুর কার্যকারিতা বাড়ায় ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।

৫. চিয়া বীজ চিয়া বীজ শক্তির অন্যতম ভালো উৎস। এতে— ভিটামিন, খনিজ ও প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করা জরুরি। উপরোক্ত খাবারগুলো নিয়মিত খেলে দুর্বলতা দূর হবে এবং শরীর চাঙা থাকবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তি বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান

সাকিব-তামিম দ্বন্দ্বের ছায়া কি পড়ছে নতুন নেতৃত্বেও?

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জামাত আমিরের শোক

পাবিপ্রবিতে প্রথম জাতীয় বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ২২ বিশ্ববিদ্যালয় নিয়ে

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

জয়পুরহাটে চিকিৎসকের অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজের স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধুকে হত্যা

কুবিতে ‘টিক ইয়োর টক ৩.০’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ‘গ্রীন ভয়েস’ প্রধান সমন্বয়কের সাক্ষাৎ