বুধবার, 2 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২ জুলাই ২০২৫ - ৭:১৩ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২য় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আগামী শুক্রবার ও শনিবার (৪ ও ৫ জুলাই) অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটির আয়োজন করছেন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটি।

এ নিয়ে আজ বুধবার (২ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সংগঠনটির সভাপতি এইচ এম হৃদয় আলম উল্লাস এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান নিলয়। 

লিখিত বক্তব্যে সংগঠনটির সভা সভাপতি এইচ এম হৃদয় আলম উল্লাস বলেন, ‘পাবিপ্রবির পাস্ট ডিবেটিং সোসাইটি আগামী শুক্রবার ও শনিবার ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর আয়োজন করতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় দেশের ৩২ টি দল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবেন। এখানে মূল বিচারক থাকবেন ২৩ জন, প্যানেল বিচারক থাকবেন ১৫ জন।’

সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান নিলয় বলেন, ‘পাস্ট ডিবেটিং সোসাইটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আয়োজনটি সম্পূর্ণ হতে যাচ্ছে, এ জন্য তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দকে, উনারা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দিনে ট্যাব রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের বিতর্ক অনুষ্ঠিত হবে। ২য় দিনে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী এবং ফাইনাল দুই দিনেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য বির্তক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

দুইদিনব্যাপী এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে আছেন দৈনিক কালের কণ্ঠ, যমুনা টিভি এবং পাবিপ্রবি প্রেসক্লাব। ফটোগ্রাফি পার্টনার হিসেবে আছেন বুমেরাং স্টুডিও। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে আছেন লতিফ গ্রুপ এবং প্রটেক্টর উডেন ডোর।

সর্বশেষ - বিশেষ সংবাদ