শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্যান্সার আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে ছেলের আবেদন

মো সাইফুল ইসলাম
মো সাইফুল ইসলাম
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ২:১৪ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী খয়েং চাওলা মারমা তার মায়ের জীবন বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

বান্দরবানের লামার ছাগল খাইয়া হেডম্যান পাড়ার বাসিন্দা প্রুমাহ্রি মার্মা গত চার বছর ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ক্যান্সার তার শরীরের বিভিন্ন হাড়ে ছড়িয়ে পড়েছে, যা তাকে চরম সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছে।

প্রুমাহ্রি মার্মার পূর্বের রোগ নির্ণয়ে “Non Small Cell Carcinoma (Suggestive of Adenocarcinoma, Grade 2)” ধরা পড়ে। তবে সাম্প্রতিক Bone Scan রিপোর্ট অনুযায়ী, ক্যান্সার খুলির হাড়, বুকের হাড় (Sternum), পাঁজরের হাড়, মেরুদণ্ড, উভয় হিপের হাড়, উরুর হাড় (Femur) ও পায়ের হাড় (Tibia)-এ ছড়িয়ে পড়েছে।

বর্তমানে তার চিকিৎসার জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার জরুরি। তবে ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয়।

মায়ের জীবন বাঁচাতে ছেলে খয়েং চাওলা মারমা সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আপনার সামান্য সহানুভূতি ও সহযোগিতাও তার মায়ের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

 

সহায়তার জন্য বিকাশ/নগদ নম্বর:

📌 01310987975 (Personal) 

📌 01881650955 (মামাতো ভাই)

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় গ্যারেজ থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বাকৃবি কর্মকর্তার দাফন পোস্টমর্টেম শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন

রাবির আরবী বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটা বন্ধ

জাতীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হলেন মো. আবু জুবায়ের

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

পবিপ্রবি ভিসির নববর্ষের কার্ডে খুশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা

বাসের চাপায় ববি শিক্ষার্থী মৃত্যু: ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

শেরে বাংলার জন্মবার্ষিকী মনে রাখেনি ববি প্রশাসন