বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে আইআইএফএসের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ২৫ জুন ২০২৫ - ৬:০৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি(আইআইএফএস) এর তত্ত্বাবধানে ফুড সেফটি ম্যানেজমেন্ট(বি.এস.সি) কোর্সের প্রথম দুটি ব্যাচের ইন্টার্নশীপ সার্টিফিকেট গিভিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন ২০২৫, বুধবার সকাল সাড়ে এগারোটায় আইআইএফএস এর সভাকক্ষে এই সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়।

 

আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক অনরুদ্ধ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদীয় ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত সবাইকে অভিবাদন ও শুভেচ্ছা জানান। তিনি দুটি  ব্যাচের সকলের জন্যে শুভকামনা প্রকাশ করে তাদেরকে গভীর মনোযোগ দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতার সাথে কাজ করার আহবান জানান। 

 

তিনি বলেন, “অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ইংরেজি মাধ্যমের হলেও ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে কথোপকথনের ক্ষেত্রে ইংরেজির ব্যবহার খুবই সীমিত। ভবিষ্যৎ সক্ষমতা  বৃদ্ধির জন্যে সকল ছাত্র-ছাত্রীদের ইংরেজি মাধ্যমে যোগাযোগ বাড়াতে হবে।।”

 

উল্লেখ্য, ১২ ক্রেডিটের এই ইন্টার্শীপ প্রোগ্রামে দুটি ব্যাচে সর্বমোট ৫১ জন ছাত্র-ছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং বাংলাদেশে প্রথমবারের মতো ছাত্র-ছাত্রীবৃন্দ ‘বিএসটিআই’ এ ইন্টার্ণশীপ করার সুযোগ পেয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে বাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষ,গ্রেফতার ১ জন।

হোসেনপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা

শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও বেপরোয়া আচরণে আলোচনায় পবিপ্রবির ড্রাইভার বেলাল

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

জলমহল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে উপদেষ্টা ফরিদা আখতার

গোপালগঞ্জে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নানা আয়োজনে নোবিপ্রবিতে ইইই ডে উদযাপন

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

রূপগঞ্জে সিটি গ্রুপের দখলকৃত সরকারি খাল-হালট পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন