মঙ্গলবার, 27 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাভাবিপ্রবিতে Accounting Football Championship 2024-এ ৩-১ গোলে অদম্যকে হারিয়ে দুর্বিনেয় চ্যাম্পিয়ন

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৭ মে ২০২৫ - ১০:৪০ অপরাহ্ন

মো: জিসান রহমান , মাভাবিপ্রবি প্রতিনিধি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত Accounting Football Championship 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের দল ‘দুর্বিনেয়’। আজ ২৭ মে, মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচে তারা ৩-১ গোলে পরাজিত করে তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টারের দল ‘অদম্য’-কে।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম এবং প্রভাষক ড. মোঃ আব্দুল কুদ্দুস। তারা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ফাইনালে দুর্বিনেয় দলের হয়ে একটি করে গোল করেন ইমু ও নাহিদ নিয়াজ। অপর একটি গোল আসে অদম্য দলের খেলোয়াড় রিজভির আত্মঘাতী গোলে। অদম্যের হয়ে একমাত্র গোলটি করেন সাকিব।
পুরস্কারপ্রাপ্তরা:
চ্যাম্পিয়ন: চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টার (দুর্বিনেয়)
রানার্সআপ: তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টার (অদম্য)
ম্যান অব দ্য ফাইনাল: নাহিদ নিয়াজ (দুর্বিনেয়)
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: শরিফুল ইসলাম (অদম্য)
সেরা গোলকিপার: আল-আমিন পারভেজ (দুর্বিনেয়)
সেরা ডিফেন্ডার: রাকিবুল ইসলাম (দুর্বিনেয়)
সেরা প্লে মেকার: অনুপম (দুর্বিনেয়)
সেরা ট্যাকলার: মেজবা বিন মোস্তফা (দুর্বিনেয়)
এই চ্যাম্পিয়নশিপের ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান।
আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও দলগত সংহতির চর্চা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখেছে।
আয়োজক হিসেবে ছিলো ৪.১ অপরাজেয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলো বাকৃবির শিক্ষার্থীরা

নাগেশ্বরীতে ব্যক্তিগত খামার ও বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণ, থানায় অভিযোগ দায়ের

ইরানে বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলি হামলা

খেজুর গাছ থেকে কীভাবে রস সংগ্রহ করা হয়

বিএনপির ৩১দফা বাস্তবায়নে তারাব পৌর ছাত্রদলের গণ-মিছিল 

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের ৬ষ্ঠ ও ৭ম তলা উদ্বোধন এবং অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আনন্দ উল্লাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

পরীক্ষার হলের ওয়াশরুম যেন নকলের কারখানা

নড়াইলের চিত্রা নদীর পাড়ে জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট আজও কালের সাক্ষী দাঁড়িয়ে আছে

রাবির আরবী বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু