বুধবার, 1 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিবেদক
সাংবাদিক ইফাজ খাঁ মাধবপুর উপজেলা প্রতিনিধি
বুধবার, ১ জানুয়ারি ২০২৫ - ৯:৫৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব থাকার অভিযোগ এনে প্রেসক্লাব সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা। তারা প্রেসক্লাবকে একটি মুক্ত, নিরপেক্ষ এবং সক্রিয় পেশাগত সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম দূর করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা। এছাড়া বছরের পর বছর ধরে অবৈধ নেতৃত্বে পরিচালিত প্রেসক্লাবে একক আধিপত্য ও দূর্নীতিমুক্ত করা।

সুশাসন এবং সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত না করলে প্রেসক্লাব তার কার্যকরী ভূমিকা হারাবে। এ ক্ষেত্রে প্রেসক্লাবের বর্তমান অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি দূর করে পুনর্গঠন ও সংস্কার না করা পর্যন্ত আগামী কার্যকরী কমিটিকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন এবং সংস্কার কমিশন গঠনের আহবান জানান। পরে আগামীকাল আজ মঙ্গলবার প্রেসক্লাবের সামনে অহ্বান নেওয়ার কর্মসুচি ঘোষণা করা হয়। দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমানের সভাপতিত্বে ও দীপ্ত টিভির হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়’র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- এখন টেলিভিশন ও খবরের কাগজের জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুল হান্নান চৌধুরী টিপু, দৈনিক আমার বার্তার সিরাজুল ইসলাম জীবন, মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির আমীর হামজা, এশিয়ান টিভির জাহাঙ্গীর রহমান, আনন্দ টিভির শাহাউর রহমান বেলাল, চ্যানেল এস-এর মোঃ আলফু মিয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক রুবেল মিয়া, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, হবিগঞ্জের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান, দৈনিক জনতার জেলা প্রতিনিধি ডা. শেখ এমএ জলিল, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মুহিন শিপন, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আব্দুর নূর, বিজয় প্রতিধ্বনির ইমরান আহমেদ, প্রতিদিনের কাগজের শাওন খাঁন, আজকের বসুন্ধরার মোঃ আব্দুল হান্নান স্বপন, হবিগঞ্জের জননীর মোঃ নুরুজ্জামান রাজু, বাংলাদেশ পরিক্রমার মোঃ আব্দুল হান্নান, ভোরের আকাশের মোঃ রেজাউল করিম, চেক পোস্টের এইচ আর রুবেল ও হবিগঞ্জ টোয়েন্টিফোর.কমের মো. সিজিল মিয়াসহ অন্তত ৩০ জন সাংবাদিক।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

রাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

ফুলবাড়ীতে তীব্র শীতেও সমলয়ে বোরো চাষের নতুন দিগন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী

আলোচিত শুকরনগর ২১ বছরের ছেলে ও ৫২ বছরের মহিলার পরকীয়ার কেলেংকারি বিস্তারিত।

আইনজীবী সাইফুল হত্যায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল পবিপ্রবি

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা ও মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল