রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবিতে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ৫:৫৯ অপরাহ্ন

দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। 

 

আজ রবিবার (৯ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের শিক্ষার্থীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ করেন। এসময়ে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, এবং প্রভাষক হোসাইন মাহমুদ এবং ইমরুল কবিরের অধিনে শিক্ষার্থীদের মিছিল বের হয়।

 

এসময় তারা ‘Justice Justice, we want Justice; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই; তুমি কে আমি কে?, আছিয়া আছিয়া; আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই; ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না; ধর্ষকের শাস্তি, প্রকাশ্যে ফাঁসি; একট একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর; আমার বোনের কান্না, আর না আর না; ওয়ান টু থ্রি ফোর, ধর্ষকের কবর খোড়; ধর্ষিতার কান্না, আর না আর না’ বলে স্লোগান দেয়।

 

সমাবেশে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার বলেন , আজকে শুধু আছিয়াকে ধর্ষণ করা হয়নি বরং দেশ ধর্ষিত হয়েছে। আমরা কোনো ধর্ষণ, রক্তপাত, সংঘাত এবং সংঘর্ষ চাই না, আমরা শান্তি চাই। 

স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা উল্লেখ করে তিনি আরও বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হুশিয়ারি করে বলতে চাই দেশের প্রতিটি মা-বোন জাগ্রত রয়েছে এবং আমরা তাদের ভাইরা জাগ্রত রয়েছি। সুতরাং এই ঘটনার বিচার করুন অথবা পদত্যাগ করুন। আমাদের শরীরে ২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদের রক্ত, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার রক্ত। 

 

একই বিভাগের প্রভাষক ইমরুল কবির বলেন, বলতে কষ্ট হয় যে বাংলাদেশের আইনে বলা আছে ১৪ বছর পর্যন্ত মানুষকে শিশু বলা হয়। একটি ৮ বছরের অবুঝ শিশু, যে তাঁর অধিকার সম্পর্কেও সচেতন নয়। তাকে পশুর মতো ধর্ষণ করা হয়েছে সেটা দুর্ভাগ্যের বিষয়। যদি ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির নমুনা সৃষ্টি করি তাহলে পরবর্তী এ ধরনের নিষ্ঠুরতা বাংলাদেশে থাকবে না। 

 

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী বলেন, চলমান দেশের যে উদ্বুদ্ধকর পরিস্থিতি অর্থাৎ ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, অগ্নিসংযোগ এবং রাহাজানি তার তীব্র নিন্দা জানাই। এই সকল অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শাস্তি নিশ্চিত করা হোক। এবং এমন একটা দৃষ্টান্ত স্থাপন দেশে তৈরি হোক যাতে করে ঐ সকল অপরাধ করার আগে অপরাধীরা ভেবে আর অপরাধ সংঘটিত করার সাহস না পাই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ–কাহারোলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জামায়াতের মতবিনিময় সভা

রাবি বরিশাল স্টুডেন্টস ফোরামের সভাপতি রাফি, সম্পাদক জান্নাত হাওলাদার

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইদের আগে নির্মাণ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

সাহরিতে ক্যান্টিন ডাইনিংয়ের খাবার পরিদর্শনে শেকৃবি প্রশাসন

বাকৃবিতে তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতির কর্মশালা শুরু শনিবার

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক

গোদাগাড়ীতে মোবাইল কোর্টের জরিমানা

ভারতে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ তারেক রহমানের

পোরশায় নবতান সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত