রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ব বাবা দিবসে শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া অনুভূতি

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১২:৩৪ অপরাহ্ন

মো:জিসান রহমান,

মাভাবিপ্রবি প্রতিনিধি:

ভালোবাসা সব সময় শব্দে প্রকাশ পায় না—কখনো তা চোখের জল হয়ে ঝরে, কখনো মলিন হাসিতে লুকিয়ে থাকে। কিছু সম্পর্ক আছে, যেগুলোর ভালোবাসা বোঝা যায় কাজের মাঝেই, অনুভব করা যায় নিঃশব্দ উপস্থিতিতে। ‘বাবা’ তেমনই এক মানুষ, যিনি হয়তো কখনো বলেন না “ভালোবাসি”, কিন্তু তার প্রতিটি ত্যাগ, পরিশ্রম আর ছায়ার মতো সঙ্গই প্রমাণ করে কতটা গভীর তার ভালোবাসা।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বাবাকে নিয়ে তাদের অনুভূতি ও স্মৃতির গল্প তুলে ধরা হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না মুন্নি বলেন, বাবা তার জীবনের প্রথম হিরো। হাঁটতে শেখার আগেই বাবাই তার পথ দেখিয়েছেন। ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তে বাবার স্নেহ ও ছায়া তিনি অনুভব করেন। বাবার নিঃস্বার্থ ত্যাগ ও নিরব ভালোবাসাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজারা রহমান মনে করেন, বাবা কখনো আবেগ প্রকাশ করেন না, কিন্তু প্রয়োজনের মুহূর্তে তিনি ছায়ার মতো পাশে থাকেন। তার প্রতিটি সিদ্ধান্ত, নীরব উপস্থিতি সন্তানদের জন্য এক অদৃশ্য আশ্রয়। তার মতে, বাবারা মুখে ভালোবাসা না বললেও, তারা কাজের মাধ্যমেই ভালোবাসার শক্তিশালী রূপ প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল বাপ্পির মতে, বাবা তার আত্মবিশ্বাসের ভিত্তি। জীবনে যতবার তিনি হেরেছেন, ততবার বাবার কথা মনে করে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন। বাবার ছোট ছোট কথায় তিনি খুঁজে পান সাহস ও শক্তি। সেই নির্ভরতা তাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. ইথারুল ইসলাম বলেন, বাবা শুধু অভিভাবকই নন, বরং জীবনের প্রথম শিক্ষক। ছোটবেলার শাসন তখন কঠিন মনে হলেও এখন বুঝতে পারেন, তাতে ছিল অন্তহীন ভালোবাসা ও মূল্যবোধের শিক্ষা। বাবার কাছ থেকেই তিনি শিখেছেন মানুষ হওয়া, দায়িত্ব নেওয়া এবং জীবনের প্রতি শ্রদ্ধা রাখা।
শুধু একটি দিন নয়, বাবা দিবস যেন প্রতিদিনের সেই ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিচ্ছবি, যা অনেক সময় মুখে প্রকাশ না পেলেও অন্তরে প্রতিনিয়ত অনুভব করা যায়। শিক্ষার্থীদের এইসব অভিব্যক্তিতে স্পষ্ট—‘বাবা’ কেবল সম্পর্কের নাম নয়, বরং সন্তানের জীবনের সাহস, নির্ভরতা, নিরাপত্তা ও নিরব ভালোবাসার আশ্রয়।
বাবারা নিঃশব্দে ভালোবাসেন, আর সেই ভালোবাসা সন্তানের জীবনের বটবৃক্ষ হয়ে চিরকাল ছায়া দিয়ে যান। তাই বিশ্ব বাবা দিবসে সন্তানের ভালোবাসা ও শ্রদ্ধা শুধু আনুষ্ঠানিকতাই নয়, এটি প্রতিদিনের অনুভব থেকে উৎসারিত কৃতজ্ঞতার প্রকাশ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

৩ দফা দাবীতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা, সমাধান চায় রাজপথে

জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা মবের শিকার হওয়ার অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন

যথাযথ মর্যাদায় বাকৃবিতে উদযাপিত হলো ‘ময়মনসিংহ মুক্ত দিবস’

বাসায় অভিযান,সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ জেলা পুলিশের

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

ফুলবাড়ীতে পিতার সম্পত্তির ভাগ চাওয়াতে বোনের মাথা ফাটিয়ে দিল ভাই

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এর পাতায়  ইংল্যান্ড প্রবাসী মনসুর নোমান