বুধবার, 19 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে: জামায়াত নেতা লিটন

প্রতিবেদক
MD SIHABUL ALOM SOMRAT
বুধবার, ১৯ মার্চ ২০২৫ - ৮:৫৫ অপরাহ্ন

বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী:

রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন বলেছেন, রমজানের শিক্ষা গ্রহণ করে সমাজ থেকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে। সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠিত হলে তবেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

এছাড়া দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান নুরুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত সূর্যভাগ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন নুরুজ্জামান লিটন।

পানানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এ‌্যাডঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোজা‌ম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপ‌জেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, না‌য়ে‌বে আমীর অধ‌্যাপক ফজলুল বারী সোহরাব, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্র নেতা নূর আলম, শ্রমিক নেতা হা‌জি আমজাদ হো‌সেন, ঝালুকা ইউ‌নিয়ন আমীর আ‌লিউল ইসলাম, জামায়াত নেতা ডঃ সে‌লিম রেজা খান, সা‌বেক ছাত্রনেতা যুবা‌য়ের আহ‌ম্মেদ প্রমুখ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আইপিই বিভাগ রুয়েটে আধুনিক থ্রিডি প্রিন্টার, গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত

ইবিতে আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের আবৃত্তি অনুষ্ঠান

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

বেনাপোলে এসএ পরিবহনের মাধ্যমে পণ্য পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার

পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

হাবিপ্রবিতে Intellectual property Rights In Bangladesh Education Sector শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রুয়েটে স্টেম শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

নানা আয়োজনে বুটেক্সে বিজয় দিবস পালিত