মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৪৫ অপরাহ্ন

 জেলার নাগেশ্বরী উপজেলায় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক দিনব্যাপী সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নাগেশ্বরী উপজেলা প্রশাসন অডিটরিয়ামে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রায় ৬৫ জন সাংবাদিক।

সমাবেশের প্রথম পর্বে সভাপতিত্ব করেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সমাজের উন্নয়ন ও সেবায় একতাবদ্ধ ভূমিকা রাখতে হবে। তারা আহ্বান জানান, উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবগুলোর মধ্যে সমন্বয় সাধন করে একটি শক্তিশালী সংগঠন গঠনের।

সমাবেশে উপস্থিত সাংবাদিকরা অতীতের বিভেদ ভুলে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। আলোচনা শেষে উপস্থিত সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক একত্রে একটি সমন্বিত সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন।

সমাবেশের দ্বিতীয় পর্বে দৈনিক “আজকের বাংলা”-এর জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম খানের সঞ্চালনায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এর পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। এটি উপজেলায় গণমাধ্যমের কার্যক্রম আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কুবির এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ

পরকীয়া করার সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রারকে বগুড়া জেলার শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

উলিপুরে রাস্তার বেহাল দশা, ঝুঁকিতে চলাফেরা করছেন হাজারো মানুষ।

সিনিয়রকে মারধরের ঘটনায় হাবিপ্রবির ৯ শিক্ষার্থী বহিষ্কার