সোমবার, 30 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নানা অভিযোগে ইবি শিক্ষককে চাকরি থেকে অপসারণ

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ৩০ জুন ২০২৫ - ৪:০৪ অপরাহ্ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:

সমকামিতা, যৌন হয়রানি ও শিক্ষার্থী হেনস্তাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

গত ৩১ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৮তম (সাধারণ) সভার ৭ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(এফ) ধারা মোতাবেক তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়। অফিস আদেশে বলা হয়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামের বিরুদ্ধে উক্ত বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনার পর, গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৬তম সভার ৪৪ নম্বর প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(বি) ও ৫ ধারা মোতাবেক তাঁর এক বছরব্যাপী ইনক্রিমেন্ট (ধাপ) বাতিল করা হয় এবং তাঁকে ওই তারিখ থেকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম সভায় বিষয়টি পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর, ৩১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৮তম (সাধারণ) সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পূর্ববর্তী ও পরবর্তী তদন্তের আলোকে তাঁর কর্মকাণ্ডকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলার পরিপন্থী হিসেবে গণ্য করা হয়। তাই কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(এফ) ধারা অনুযায়ী ৩১ মে ২০২৫ থেকে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।

বিভাগটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন বলেন, “এর আগে প্রশাসন প্রহসনমূলক সিদ্ধান্ত নিয়েছিল। তবে আমরা তাঁর স্থায়ী বহিষ্কারের দাবিতে অটল ছিলাম। প্রশাসনের এই সিদ্ধান্তের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন নির্যাতন থেকে রক্ষা পেল। এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত খুশি।”

তিনি আরও বলেন, “প্রশাসনের কাছে আমাদের দাবি, হাফিজকে তো আমাদের দাবির প্রেক্ষিতে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ক্যাম্পাসে এমন অনেক হাফিজ রয়েছে। আমরা চাই, প্রশাসন সেগুলোও তদন্ত করে খুঁজে বের করুক এবং নিজ উদ্যোগে শাস্তির আওতায় আনুক।”

এ বিষয়ে মতামত জানতে বহিষ্কৃত শিক্ষক হাফিজুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের

বরগুনার তালতলীতে পিস্তল সহ জাকির নামের একজনকে পুলিশে সোপর্দ

রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত

হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য নামাজ ঘর উদ্বোধন

ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার 

ইরানে বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলি হামলা

ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের নেতৃত্বে সুমাইয়া-মেহেদি

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ