রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে বঞ্চিত হওয়ায় রাবির ডিভিএম বিভাগে তালা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ৫:১০ অপরাহ্ন

বিভাগ কর্তৃক স্বেচ্ছাচারিতা ও ইচ্ছাকৃতভাবে আসন্ন ৪৭ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সমস্যার সমাধান করতে না পারলে চেয়ারম্যানকে পদত্যাগ করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘পরীক্ষা নিয়ে গড়িমসি; চলবে না, চলবে না’, ‘বিসিএস নিয়ে গড়িমসি; চলবে না, চলবে না’, ‘সিনিয়ররা সুযোগ পেলে, আমরা কেন পাবো না?’, ‘সব ক্যাম্পাস সুযোগ পেলে, আমরা কেন পাবো না?’, ‘পরীক্ষার অনুমতি; দিতে হবে, দিতে হবে’, ‘আমার স্বাধীন বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
এবিষয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাকির হোসেন বলেন, “আমাদের মূল দাবি হলো, লেভেল ফাইভ সেমিস্টার-২ দ্রুত সময়ে নিয়ে আসন্ন ৪৭ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। বারবার বিভাগের আবেদন দেওয়ার পরেও আমরা পজিটিভ ফিডব্যাক পাইনি। এর আগে আন্দোলন করলে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করি। সারা বাংলাদেশের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও আমরা বঞ্চিত হচ্ছি। বিভাগ আমাদেরকে কোনো সমাধান দিতে পারেনি। শেষবারের মতো আমরা বিভাগে তালা দিয়ে অবস্থান নিয়েছি।”
আলামিন মোল্লা বলেন, “সারা বাংলাদেশের যত ভেটেরিনারি বিভাগ এবং ইনস্টিটিউট আছে সবজায়গাত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে রুটিন প্রকাশ করে লেভেল ফাইভ সেমিস্টার-২ পরীক্ষা নিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।”
একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী হেমা আক্তার ইভা বলেন, “শুধুমাত্র ব্যাক্তিগত আক্রস এর শিকার হয়ে ৪৭ জন শিক্ষার্থীর জীবন এখন হুমকির মুখে। আমরা আমরা আমাদের দিক থেকে অনেক চেষ্টা করেছি। ২০১৮-১৯ সেশন এর আমরা ৪৭ জন বাদে সবাই বিসিএস পরীক্ষা দিতে পারছে, শুধু আমরাই পারছি না। যতক্ষণ পরীক্ষার রুটিন হাতে না পাব রাজপথ ছাড়বো না।”
এবিষয়ে জানতে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ময়জুর রহমানকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেন। এরপর গত (১৩ জানুয়ারি) ইন্টার্নশিপ থেকে কর্মবিরতি দিয়ে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় গত (১৬ জানুয়ারি) বিভাগের চেয়ারম্যান সহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন তারা। কিন্তু প্রশাসন থেকে কার্যকর কোনো সমাধান না পেয়ে আজ বিভাগে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তিন শিক্ষার্থীর অজান্তে বৈষম্যবিরোধী কমিটিতে পদ, নাম দেয়া নিয়ে ধোঁয়াশা!

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের; সেশনজটের আশঙ্কা

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর ৬ আসনের ৫ টিতে দলীয় প্রার্থী ঘোষণা

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

চার বছর পর খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি

ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের আয়োজন

ছাতক ও জগন্নাথপুরে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

ভর্তিচ্ছুদের জন্য থাকছে পবিপ্রবির বিশেষ বাস সার্ভিস