রবিবার, 26 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ - ২:৩১ অপরাহ্ন

 

 

শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের আয়োজনে জেলার প্রখ্যাত শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রউফ’র স্মরণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বিকাল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ এফআইভিডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার।

 

স্মরণ সভার প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম শিক্ষাবিদের বড় ছেলে অ্যাডভোকেট আজিজুর রউফ বিপ্লব, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় দাসসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার ফয়সল আহমদ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় মরহুম মো. আব্দুর রউফ’র জীবনী পাঠ করেন পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামীম আহমদ।

 

সভায় বক্তারা মরহুম শিক্ষাবিদের কর্মময় জীবন, শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং মানবিক গুণাবলীর ওপর আলোকপাত করেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উজানীগাঁও জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন রায়, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজসহ আরও অনেকে।

 

মরহুম মো. আব্দুর রউফ শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন।

 

 

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার কর্মসূচি: সাত দিনে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

মামলা ও কারখানা বন্ধের প্রতিবাদে ইউরোটেক্সের শ্রমিকদের অবরোধ

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়- তাবিথ আউয়াল

“আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে”- রাবি উপাচার্য

আজমিরীগঞ্জের সাবেক চেয়ারম্যান আমজাদ আবারও সেনাবাহিনীর হাতে গ্রেফতার

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ১০০০ পিস কোরআন বিতরণ

পবিপ্রবিতে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি উদযাপিত

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান