বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৩ দফা দাবি জানিয়ে গোবিপ্রবি নারী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৪ মে ২০২৫ - ৫:৫৭ অপরাহ্ন

গোবিপ্রবি প্রতিনিধিঃ-
মুসলিম নারীদের ধর্মীয় বিধান পালন ও মৌলিক অধিকারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর নারী শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৪ মে) দুপুর সাড়ে ১২ টায় একাডেমিক ভবনের সামনে অর্ধশতাধিক নারী শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নারী শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেন।
 নারী শিক্ষার্থীরা বলেন,” পর্দা ও ধর্মীয় পরিধানের অধিকার ক্লাস, প্রেজেন্টেশন, পরীক্ষা, ভাইভা বা অন্য কোনো প্রশাসনিক প্রক্রিয়ায় নারী শিক্ষার্থীদের নিকাব বা বোরকা খুলতে বাধ্য না করা । এটি সরাসরি তাদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত মর্যাদার উপর হস্তক্ষেপের শামিল। প্রয়োজনে আলাদা রুমে নারী কর্তৃক পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা যেতে পারে। এক্ষেত্রে যদি পরিচয় যাচাইয়ের জন্য চেহারা শনাক্ত আবশ্যক হয়, তাহলে তা অবশ্যই একজন নারী শিক্ষক বা নারী কর্মচারীর মাধ্যমে সম্পন্ন করতে হবে, যাতে ধর্মীয় বিধান রক্ষা পায়।”
দ্বিতীয় দফায় বলেন, “নামাজ ও ওযুর ব্যবস্থা:একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিষ্কার এবং যথাযথভাবে পৃথক নামাজের কক্ষ ও ওষুর সুপরিকল্পিত ব্যবস্থা করতে হবে, যাতে ক্লাস বিরতির সময় নামাজ আদায়ে কোনো বাধ্য না থাকে।”
 তৃতীয় দফায় উল্লেখ করেন, “পৃথক ওয়াশরুম ও পরিবহন বাবস্থা: একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য প্রত্যেক তলায় আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা এবং ক্যাম্পাস পরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য অন্তত ক্যাম্পাস থেকে শহর পর্যন্ত একটি নির্দিষ্ট বাসের ব্যবস্থা নিশ্চিত করা। এটি তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সহায়ক হবে বলে উল্লেখ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত