শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৫৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে 'পাবনা জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।' এসময় নবীন শিক্ষার্থীদের স্টিক, কলম ও বিদায়ীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। 
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ফোকলোর গ্যালারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লব পরবর্তী নতুন করে পাবনা জেলা সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসী বিভাগের আলহাজ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন উর্দু বিভাগের তাসলিমা নাসরিন। সমিতির উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে। 
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি কাওছার আহমেদ, রিয়াজুল ইসলাম রিয়াদ, আরাফাত হাসান, রাকিব রায়হান, ফাতেমাতুজ জহুরা, মোহাম্মদ আলী শুভ, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, আবু যুবায়ের, জেসিকা জেরিন ঝুমি, তরিকুল ইসলাম, শারমীন শিলা। সাংগঠনিক সম্পাদক মমিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, বোরহান উদ্দিন, শামীম আহমেদ, আরিফুল ইসলাম, মানিক চাঁদ, শাফিন শাহাদাত। প্রচার সম্পাদক তানভীর খান। দপ্তর সম্পাদক নাজমুল হক আশিক, সহ-দপ্তর সম্পাদক জুনাইদ ইবনে জাহাঙ্গীর। সমিতি উন্নয়ন সম্পাদক সিয়াম রহমান। সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান নূর। ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি, সহ-ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান। ছাত্রী বিষয়ক সম্পাদক তানজিলা তাহসিন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া তাজনিন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাঈদ বিশ্বাস। অর্থ সম্পাদক ফুয়াদ হাসান। রক্ত সংগ্রহ সম্পাদক ইমরান খান। জুলাই বিপ্লব বিষয়ক সম্পাদক দ্বীপ মাহবুব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. আব্দুল আলিম, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. আল আমিন সরকার, অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, অধ্যাপক সালেহ উদ্দিন সেলিম। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা সরদার জহুরুল। এসময় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তরুণ নেতৃত্ব বিকাশে শেকৃবি ও ডিএআই গ্লোবাল এলএলসি এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রিকশা চালক মিলন

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ

মাধবপুরে আন্ত জেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেপ্তারঃ সিএনজি-প্রাইভেটকার উদ্ধার

বাংলাদেশে ঢুকে ভারতীয় বিএসএফ কৃষকদের পিটিয়ে গেল 

ফেব্রুয়ারির নির্বাচন হবে যুগান্তকারী ও কলঙ্কমোচনের নির্বাচন

পাবিপ্রবিতে স্পোর্টস ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিএনসিসি ইবি প্লাটুনের নতুন সিইউও ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস