বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবি ছাত্র শিবিরের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ১০:২৮ অপরাহ্ন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে শেকৃবি ছাত্র শিবির। আগারগাঁও এ অবস্থিত জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে চার শতাধিক এর বেশি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

 

১৩ মার্চ, বৃহস্পতিবারে অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন ও ইসলামি বই উপহার প্রদান করা হয়। এতে অংশগ্রহণ কারী  ৮৩ ব্যাচের এএসভিএম অনুষদের এক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ কালে বলেন, এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান একমাত্র শিবিরের দাড়াই আয়োজন সম্ভব যেখানে পবিত্র কুরআন শরীফ উপহার দেওয়া হয়।’

 

সেক্রেটারি মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিন, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ।

 

ছাত্রশিবিরের শেকৃবির সভাপতি আবুল হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আমরা সাম্য, ন্যায়বিচার দেখতে পাচ্ছি না। 

 

জুলাইয়ের পর ১৮৯টা ঘটনা, ৭২টা শিশু, নারী নির্যাতন ১১৭টা ঘটনা ঘটেছে। 

 

নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিবর্তে শুধু বস্তুবাদী শিক্ষা দেয়া হচ্ছে যার ফলশ্রুতিতে শত আন্দোলনেও এ সমাজ থেকে কখনও নারী নির্যাতন ও ধর্ষণ কমবে না। সমাজের মোরাল স্টান্ডার্ড নির্ভর করে শিক্ষার উপর।

 

শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনালে ৪ থেকে ৫ শতাংশ বিচার হয়, তাও কিছুদিন পর তারা মুক্ত বাতাসে বের হয়ে আবার আগের মতো বিচরণ করছে।

 

১৯৭৭ সাল থেকে শিবিরের ব্যাপারে খুন, ধর্ষণ, চাঁদাবাজি এসবের ১টাও উদাহরণ নেই। তবে রগকাটার মতো মিথ্যা অভিযোগ দিয়ে নতুন প্রজন্মের কাছে একটা নেরেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এখন মানুষ সচেতন। শিবিরের কারিকুলাম এবং আদর্শ বর্তমান প্রজন্মকে আকর্ষন করছে।

 

আছিয়াকে কোন রাজনৈতিক ব্যাক্তি ধর্ষণ করেনি, করেছে তারই কাছের আত্মীয়রা। পশ্চিমাদের থেকে ধার করা শিক্ষা কারিকুলাম এবং সংস্কৃতি চর্চা আমাদের সমাজে লম্পট শিক্ষক, ছাত্র, আত্মীয় জন্ম দিচ্ছে। ছাত্রশিবির এর বিপরীতে শিক্ষার্থীদের দক্ষ এবং নৈতিকভাবে উন্নত মানুষ তৈরীর জন্য কাজ করছে।

 

 

ইসলাম নারীদের ঘরে আটকে রাখে না। ইসলাম নারীদের যথেষ্ট মর্যাদা দিয়েছে। আমরা অনেকে মনে করি ইসলাম নারীকে শিক্ষা গ্রহণে বাধা দিবে, ভার্সিটি পড়তে দিবে না, কাজ করতে দিবে না। এসব ভুল ধারণা। অথচ রাসুলের যুগেও নারীরা শিক্ষা গ্রহণ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সমাজে কন্ট্রিবিউট করেছেন।

 

বিদ্যাপিঠগুলোতে শিবিরের কোন সন্ত্রাস, চাঁদাবাজি, হল দখল ও টেন্ডারবাজির উদাহরণ নেই। এসব আমাদের আদর্শে নেই।

মো:আবু হাসান

শেকৃবি প্রতিনিধি

০১৫৭১৩৩৫২৮২

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

আন্দোলন প্রত্যাহার ঘোষণা করলেন পবিপ্রবি শিক্ষার্থীরা

পাবিপ্রবির কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বিকল্প বিদ্যুতের সংযোগ নেই লোডশেডিংয়ে ওষ্ঠাগত রোগীদের প্রাণ

দেড়টার মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে জবি প্রশাসন না বসলে সচিবালয় অভিমুখে যাত্রা

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য:৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

রাজশাহীতে চলছে আমমেলা