সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নাজিমুল ইসলাম, ঢাকা কলেজ প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ৭:০৪ অপরাহ্ন

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও  নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা কলেজের ৯নং গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎ বাঁধন ঢাকা কলেজ জোনাল পরিষদের বিদায়ী সভাপতি মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা কলেজের সুনামধন্য অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে  ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ. ক. ম. রফিকুল আলম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ার মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ইউনিট বাঁধনের শিক্ষক উপদেষ্টা মো: ওবায়দুল করিম, মো: মুশফিকুর রহমান এবং নাজমুন নাহার মুনমুন প্রমুখ।

‎অনুষ্ঠানে ঢাকা কলেজ জোনের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বাঁধন ইউনিটের সদস্যদের উপস্থিতিতে ২০২৫ সালের কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মো: হারুন এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো: জাহেরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। গত কমিটির সদস্যগণ নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

‎বিদায়ী সাধারণ সম্পাদকের প্রতিবেদন অনুযায়ী, বাঁধন ঢাকা কলেজ জোনে ২০২৪ সালে স্বেচ্ছায় রক্তদান করেছে ১৪৬৩ ব্যাগ এবং নতুন রক্তদাতা ১৭৭জন। নিউমার্কেট ও নীলক্ষেত মোড়ে ৭৭১ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

‎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এটি শুধু একটি স্লোগান নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এর মাধ্যমে সামাজ ও আত্মার বন্ধনের বহিঃপ্রকাশ ঘটে। বাঁধনকে শুধু সংগঠন হিসেবে দেখিনা, এটা আমাদের আত্মার বন্ধন। বাঁধনের কার্যক্রমকে সর্বদা গতিশীল রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং তাদের সাংগঠনিক কার্যক্রম সম্পাদনের জন্য পরিপূর্ণ একটি রুমের ব্যবস্থা করে দেওয়া হবে।

‎ বিশেষ অথিতি বক্তব্যে অধ্যাপক পারভীন সুলতানা হায়দার বলেন, যখন আমি এই কলেজে ২০০১ সালে লেকচারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হই, তখনই ঢাকা কলেজ বাঁধন জোনের যাত্রা শুরু হয়। আমি এবং আমার পরিবার চিরকৃতজ্ঞ এই ইউনিটের কাছে। যখনই রক্তের প্রয়োজন হয়েছে তখনই তাদের সাড়া পাওয়া গেছে। রক্তের জন্য আমাকে বা আমার পরিবারকে এদিক-সেদিক ছোটাছুটি করতে হয় নাই। আমি আমি গর্বিত এমন একটি সামাজিক কার্যক্রমমূলক সংগঠন আমার কলেজের রয়েছে এবং ধন্যবাদ জানাই এই সংগঠনের প্রতিটি সদস্যদেরকে যারা অন্যের জীবন সুস্থ রাখতে সর্বদায় এগিয়ে আসে।

‎ঢাকা কলেজের মহৎপ্রাণ ও উদ্যমী কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে ২০০১ সালের ১৮ জুন একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করে ঢাকা কলেজের বাঁধন ইউনিট । যা আজ এই কলেজসহ বাংলাদেশের ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২টি জোন, ১৩৯টি ইউনিট ও ৩টি পরিবারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বুটেক্স ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬.৫ শতাংশ, মার্চের মধ্যেই ফল প্রকাশ

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আওয়ামী হামলায় নিহত শহীদ সালাহউদ্দিনের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে: জুবায়েরের নিন্দা

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

নড়াইলে হামদার্দ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ট্যাবলেটসহ যশোরের রিদয় গ্রেফতার

পবিপ্রবিতে আরো ৫ বহিরাগত মাদকসেবি আটক

হবিগঞ্জে বিজিবির অভিযানে চোরাচালানের মালামালসহ মাদক উদ্ধার, আটক ১

ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল