রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দ্রুত ধর্ষকের শাস্তির দাবিতে রাজপথে নামলেন পাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ৩:৫৮ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঢাকা-পাবনা মহাসড়কের ফরিদা টাওয়ার পর্যন্ত গিয়ে প্রধান ফটকে এসে মহাসড়ক অবরোধ করে। কিছুক্ষণ মহাসড়ক অবরোধের পর সেখান থেকে পুনরায় স্বাধীনতা চত্বরে ফিরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন জুলাই বিপ্লবের শহিদদের স্মরণ করে বলেন, “জুলাইয়ের শহিদ ভাই বোনদের জীবন ত্যাগের একমাত্র কারণই ছিল বাংলাদেশ থেকে সব প্রকার অন্যায়, লুটতরাজ, চাঁদাবাজি, ধর্ষণ, খুন রাহাজানি থেকে এ দেশকে মুক্ত করতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ৫ আগস্ট এর পরেও এসব থেকে আমাদের সমাজ মুক্তি পায়নি। এখন ধর্ষণ আমাদের সমাজে এমন আকার ধারণ করেছে যে অন্যায় আমরা কোনোভাবেই সহ্য করব না। এ ধরনের অন্যায়ের অস্তিত্ব থাকার জন্য আমাদের শহিদরা জীবন দেননি।” তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে আইন আছে, বিচারবিভাগ আছে কিন্তু ধর্ষকের কোনো বিচার নাই, আইনের কোন প্রয়োগ নাই। আমরা ইন্টেরিম গভর্নমেন্টকে বলতে চাই আপনারা সঠিকভাবে যদি এদেশকে পরিচালনা করতে না পারেন আপনাদেরকে এর জবাবদিহিতা করতে হবে। আমরা চাই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ দেশে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী খাদিজা খাতুন বলেন, “আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হয় নারীও শিশুরা কিন্তু এসব ধর্ষকেরা বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সাম্প্রতিক সময়ে দেখেছি অনেকগুলো ধর্ষণের ঘটনায় শুধু একজনকে গ্রেফতার করা হয়েছে তারপরেও বিচারিক কার্যক্রমে অনেক সময়ক্ষেপণ দেখতে পায়। আমরা চাই ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। ধর্ষকদের ঠিকানা আমরা এই বাংলায় চায়না ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব।”

উল্লেখ্য যে, বিক্ষোভে শিক্ষার্থীরা মাগুরায় আট বছরের শিশু সহ সকল ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো ক্যাম্পাস।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত

কুবির এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সীরাত কনফারেন্স আয়োজন

সোনালী ব্যাংকে কর্মরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে রাবিতে মিলনমেলা

নড়াইলে একশত বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

পাবিপ্রবি প্রেসক্লাবের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ

পবিপ্রবিতে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কারিগরি কর্মশালা

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জামায়েত ইসলামীর কড়া বার্তা