সোমবার, 5 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৫ মে ২০২৫ - ৫:৪০ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট তথা বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে উপস্থিতর হার ছিল ৮১ শতাংশ।

সোমবার (৫ ই মে) সাড়ে ৯ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। তিন শিফটে বিকাল ৪ টায় পরীক্ষা শেষ হয়।

পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা , উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.এম জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল দিনাজপুর জেলারপুলিশ ফোর্স, ট্রাফিক ও পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়তায় বুথ স্থাপন করা হয়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার বলেন, কোন প্রকার অসংগতি ছাড়াই ভর্তি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সচেতন অবস্থায় ছিলাম

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন

দিরাইয়ে নিজ ঘরে আগুন দিয়ে গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রলীগের নেতা কাজল গ্রেফতার

নাগেশ্বরীতে মাদক কারবারি গ্রেফতার

যবিপ্রবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

শিল্পনগরী ভালুকায় চাকরির সুবিধা পাচ্ছে না ভালুকার বেকার যুবকেরা।

শেকৃবিতে জুলাই শহীদদের স্বরণে মিনি ম্যারাথন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ