রবিবার, 9 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবির ল’ প্রিমিয়ার লিগের ফাইনালে জয়ী অ্যামিকাস কিউরি

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:৪৪ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ল’ প্রিমিয়ার লীগের ফাইনালে লিগ্যাল রাইডার্সকে হারিয়ে অ্যামিকাস কিউরি চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সুফি প্রকাশনী ও আলোর জগৎ লাইব্রেরির স্পন্সরে আয়োজিত এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে লিগ্যাল রাইডার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অ্যামিকাস কিউরি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে লিগ্যাল রাইডার্স। প্রথম ইনিংসের নির্ধারিত ১২ ওভারে ধীরগতির ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ৭৯ রানের পুঁজি পায় লিগ্যাল রাইডার্স। ব্যাটারদের মধ্যে রবিউল ইসলাম ১৪ বলে ঝড়ো ৩৮ রানের ওপর ভর করে এমন একটি সংগ্রহ পায় টিম লিগ্যাল রাইডার্স।

জবাবে অ্যামিকাস কিউরি ৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রানের গতি ঠিক রেখে শেষ পর্যন্ত তালহা ও আশিকের হাত ধরে ৭ ওভার ১ বলে ৯ উইকেটের বিশাল জয় পায় দলটি। অ্যামিকাস কিউরির মারকুটে ব্যাটার তালহা ১৯ বলে ৪৮ রান করে  ও আশিকের ২১ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসর সামনে দাঁড়াতে পারেনি টিম লিগ্যাল রাইডার্স।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন ও আইকিউএসির এডিশনাল ডিরেক্টর অধ্যাপক মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, উক্ত বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক রহমত সরকার, সহকারী অধ্যাপক সউদ বিন আলম প্রতীক ও প্রভাষক আমিনা সারওয়ার সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার ও ট্রফি প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় টিম অ্যামিকাস কিউরির তালহাকে ম্যাচ সেরা ও লিটিগেশন লায়ন্সের শিমুল ইসলামকে টুর্নামেন্ট সেরার ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে – রাশেদ রাজন

জয়পুরহাটে মুক্তিপণ আদায়ে গ্রেফতার ৩, টাকা উদ্ধার

চট্টগ্রামে ছাত্রদলের গুলিতে আহত ২ শিবির-কর্মী…

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

নির্মাণ সামগ্রী তৈরি করে হয়েছেন স্বাবলম্বী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা

লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে ব্যর্থ প্রযুক্তি, আযানের মাধ্যমে প্রার্থনা

গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

হোসেনপুরের ভিপি মানিক আর বেঁচে নেই