শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ৫:১৬ অপরাহ্ন

প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জ মেডিকেল কলেজ এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ,অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণ উদ্যমে মেডিকেল কলেজটি পরিচালনা এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছ হবিগঞ্জ জেলা ছাত্রদল। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১ টায় মানববন্ধন শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, মোঃ কামরুল ইসলাম, মোস্তাক খান চৌধুরী রুমেল, সাইদুর রহমান, মোঃ সুয়েব রানা, শাহ মুরাদ, রুবেল খান, ইকবাল চৌধুরী। হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী আবু হাসান, সাজিদুর রহমান সহ হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, মেডিকেল কলেজ হবিগঞ্জ এর মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তা নিশ্চিত করার দাবি জানাই। সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের দুর্নীতি ঢাকতে ও দেশে অস্থিতিশীল করার লক্ষে একটি মহল হবিগঞ্জ মেডিকেল কলেজ সহ সারা দেশে ৬টি মেডিকেল কলেজ মানহীন এর অযুহাতে বন্ধের ষড়যন্ত্র চলছে। যদি বন্ধ বা অন্যত্রে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয় তবে আমরা জেলাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলে আমাদের মেডিকেল কলেজ রক্ষা করব।। প্রয়োজনে সামনে আরও কঠোর আন্দোলন করা হবে। সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, হবিগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালটি জেলাবাসীর প্রাণের দাবী। এই প্রতিষ্ঠানটি হওয়ার ফলে হবিগঞ্জ সহ আশপাশের অনেক জেলার রোগীরা এখানে সেবা নিতে আসেন। তাই এই কলেজ বন্ধের পায়তারা আমরা যে কোন মুল্যে প্রতিহত করবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অরাজনৈতিক সংগঠনে রাজনৈতিক ব্যাক্তিবর্গ

ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আমরা বিপ্লবী শক্তি, আমাদের হারানোর কিছুই নেই: হাসনাত আব্দুল্লাহ

দিরাই হাসপাতাল: সেবার নামে গুণ্ডামি, রোগীদের পেটানোই যেন নিয়ম

সাদামাটা আয়োজনে গবির ২৭ বছরপূর্তি আয়োজিত

পাবিপ্রবিতে নড়াইল জেলা সমিতির নেতৃত্বে নিলয়-সাজিদ

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবীতে মানববন্ধন

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসাধারণ সাফল্য

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ০৩ বন্ধুর মরদেহ উদ্ধার