সোমবার, 20 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে যত আয়োজন

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ - ১২:৩১ অপরাহ্ন

১৯ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। রবিবার (১৯ জানুয়ারি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐদিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রাস্তায় শিক্ষার্থী কর্তৃক আল্পনা আঁকা, কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসব, আলোচনা সভা ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উৎযাপন করবে যবিপ্রবি। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা সংক্রান্ত পোস্টার উপস্থাপনের আয়োজন করা হয়েছে। 

 

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করে। এজন্য প্রতিবছর এ দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা

নিষেধাজ্ঞার কারনে ভারত ই বেশি ক্ষতিগ্রস্ত হবে

নিষেধাজ্ঞার কারনে ভারত ই বেশি ক্ষতিগ্রস্ত হবে

নড়াইলে পুলিশের অভিযানে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার 

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের কারণে ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

রাজশাহীতে গাঁজা ও ইয়াবাসহ মহিলা গ্রেপ্তার

শিক্ষা ও গবেষণায় দেশে দ্বিতীয় বাঘের কঙ্কাল প্রস্তুত

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ইবিতে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী আয়োজন